ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: টি টোয়েন্টি সিরিজে শ্রেয়স আইয়ারদের হোয়াইটওয়াশ করার পরে এবার শুভমন গিলদের বিরুদ্ধে মাঠে নামছেন হ্যারি ব্রুকরা। আগামিকাল মঙ্গলবার (১৪ জুলাই) বার্মিংহামে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। আর প্রথম একদিনের ম্যাচে নামার ২৪ ঘন্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড ক্রিকেট দল। জস বাটলার-জো রুট-হ্যারি ব্রুকের মতো অভিজ্ঞ খেলোয়াড় যেমন রয়েছেন, তেমনই সুযোগ দেওয়া হয়েছে তরুণ পেসার জশ টং-কে। ইংল্যান্ডের জার্সি গায়ে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই অভিষেক ঘটছে তাঁর।

টি টোয়েন্টি সিরিজের পর ইংল্যান্ড ও ভারত তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে। প্রথম ম্যাচ হবে আগামিকাল মঙ্গলবার (১৪ জুলাই) বার্মিংহামে। পরের দুটি ম্যাচ হবে যথাক্রমে ১৬ ও ১৯ জুলাই। ১৬ জুলাই দ্বিতীয় ম্যাচ হবে কার্ডিফের সোফিয়া গার্ডেনে এবং তৃতীয় তথা শেষ ম্যাচ হবে লর্ডসে। টি টোয়েন্টি সিরিজে ভারতকে ৪-০ তে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছেন হ্যারি ব্রুকরা।  তবে রোহিত শর্মা-বিরাট কোহলি-যশপ্রীত বুমরাহদের নিয়ে গড়া ভারতীয় দলের বিরুদ্ধে অতিরিক্ত আত্মতুষ্টিতে ভুগতে চাইছেন না।

সোমবার (১৩ জুলাই) ইংল্যান্ডের প্রথম একাদশ ঘোষণা করা হয়েছে। দলে কারা রয়েছেন দেখে নিন-জেকব বেথেল, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক) স্যাম কারেন, উইল জ্যাকস, জোফ্রা আর্চার, জশ টং, লিয়াম ডসন ও আদিল রশিদ। ইংল্যান্ডের হয়ে টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট খেললেও একদিনের ম্যাচে জায়গা পাননি জশ টং। কিন্ত শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দুরন্ত বল করার পুরস্কার হিসেবে একদিনের ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?