নাচতে না জানলে উঠোন বাঁকা, হেরে গিয়ে গরমকে দুষছে ইংল্যান্ড

গোল করার একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফরোয়ার্ডরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলায় একটা প্রবাদ আছে – নাচতে না জানলে উঠোন বাঁকা।

হাঙ্গেরির সঙ্গে হেরে গিয়ে ইংল্যান্ড যে যুক্তি তুলে ধরছে সেটা অনেকটাই বাংলার ওই প্রবাদের মতো।  তারা বলছে, অত্যধিক গরমে দলের খেলোয়াড়েরা ক্লান্ত হয়ে যাওয়ায় তারা নিজেদের পুরোপুরি তুলে ধরতে পারেনি। তাই, এই হার। যদিও আসল ঘটনা হল গোল করার একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি দলের ফরোয়ার্ডরা। ৫০তম গোলের খোঁজে থাকা হ্যারি কেইন বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে চূড়ান্ত ব্যর্থ হন। অন্যদিকে, হাঙ্গেরি ৬০ বছর বাদে ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম জয় পেল। হাঙ্গেরির গোল ব্যবধান আরও একটু বেশি হতে পারত। ৬৬ মিনিটে পেনাল্টি থেকে জবোস্লাইয়ের গোলের পর শেষ দিকে আন্দ্রাস শেফার দারুণ সুযোগ হাতছাড়া করে ফেলে।

আগের জয়টি ছিল ১৯৬২ বিশ্বকাপের গ্রুপ পর্বে। তারপর থেকে এই ৬০ বছরে দুই দলের দেখা হয়েছে ১৫ বার। ১৬তম বারে এসে জবোস্লাইরা এমন কিছু করে দেখালেন, যা গর্বিত করবে হাঙ্গেরির হয়ে ফুটবলের ইতিহাস রাঙানো ফেরেঙ্ক পুসকাসকেও। ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট ম্যাচ শেষে বলেন, গরমএকটা ব্যাপার ছিল। এই গরম খেলোয়াড়দের অনেক বেশি শুষে নিয়েছে। পাশাপাশি তিনি এও জানান, ‘খেলোয়াড়দের ওপর খুব বেশি কঠোর হতে চাই না। এই ম্যাচগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

বুদাপেস্টের গতকালের ম্যাচ দর্শকহীন হওয়ার কথা থাকলেও শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়।

আরও পডু়ন কোর্টে নেমে নিজেকে নেটের সঙ্গে বেঁধে ফেলল তরুণী, বন্ধ হল খেলা

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক