শুক্রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে ইংল্যান্ড, জিতলেই শেষ চারে

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার সুপার এইটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। সেন্ট লুসিয়ার ডারেন সামি ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে হবে ম্যাচ। গত বুধবার রাতে এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আট উইকেটে জয় পেয়েছিল জস বাটলাররা।  অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিনের ম্যাচ যে দল জিতবে তারাই টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে চলে যাবে।

গ্রুপ পর্বে কিছুটা নড়বড়ে লাগলেও সুপার এইটে উঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরমেন্স করতে দেখা গিয়েছে ইংল্যান্ডের খেলোয়াড়দের। ওয়েস্ট ইন্ডিজের দুরন্ত পারফরমেন্স করতে দেখা গিয়েছে জনি বেয়ারস্টোকে। বেয়ারস্টোর ২৬ বলে ৪৮ রানের ইনিংস ইংল্যান্ডকে জয় এনে দিয়েছিল। ফিল সল্টের সঙ্গে জুটি বেঁধে যেভাবে বেয়ারস্টো দুরন্ত ইনিংস খেলেছিলেন, তার ফলে ২.৩ ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে নেন ইংলিশ ব্যাটসম্যানরা। অন্যদিকে বোলিং বিভাগের দক্ষতার পরিচয় দিয়েছেন আদিল রশিদ, মইন খানরা। তাঁদের স্পিন বোলিং খেলতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের। এদিন দক্ষিণ অফিকার বিরুদ্ধে তাঁদের বল কতটা বেকায়দায় ফেলবে, সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেট মহল।

অন্যদিকে দক্ষিণ আফিকার খেলোয়াড়দের মধ্যে কুইন্টন ডি কক ও কাগিসো রাবিডা দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ বলে ৭৪ রান করেছিলেন কুইন্টন। কুইন্টনের সেই ইনিংস দক্ষিণ আফিকাকে জয় এনে দিতে সাহায্য করে। পাশাপাশি ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন রাবাডা। ফলে এদিন রাবাডাও ইংলিশ ব্যাটসম্যানদের মুশকিলে ফেলে কিনা এখন সেটাই দেখার। পাশাপাশি মার্করামের হাতে দুজন স্পিনারও রয়েছে। একজন হলেন তাবরাইস সামসি ও কেশব মহারাজ। এই দুই স্পিনারও ইংলিশ ব্যাটসম্যানদের মাথাব্যাথার কারণ হতে উঠতে পারে। ফলে এদিন ম্যাচে দুই পক্ষের মধ্যে যে সমানে সমানে লড়াউ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

 

 

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

ঐতিহাসিক, জাপানের সঙ্গে T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর