নজিরবিহীন! ম্যানচেস্টার সিটির সঙ্গে একসঙ্গে ১০ বছর চুক্তি হলান্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি : ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা ভাল কাটছে না ম্যানচেস্টার সিটির। এমন আবহে সুখবর দিলেন দলের মূল তারকা হলান্ড। সদ্যই ম্যানচেস্টার ওয়েবসাইটে ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিয়ো সামনে আনল। এই ভিডিয়োতে অনুরাগীদের সুখবর দিয়েছেন হলান্ড। জানিয়েছেন, ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটিতে আগামী ২০৩৪ সালের জুন মাস পর্যন্ত দায়িত্বে থাকছেন তিনি।

নতুন চুক্তিপত্রে সই করেই হলান্ড জানান, ‘প্রিয় ডিফেন্ডাররা, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি এখানে থাকতেই এসেছি। চুক্তির মেয়াদ বাড়িয়েছি।আগামীদিনে আরও ভাল কাজ করার অপেক্ষায় আছি। দেখা যাক কি হয়।’ এরপর তিনি সিটির প্রধান কোচ পেপ গার্দিওলা, কোচিং স্টাফ ও সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই নিয়ে হলান্ড আরও জানান, ‘আমি পেপ এবং তার কোচিং স্টাফ, সতীর্থ এবং ক্লাবের যারা আছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাকে গত কয়েক বছরে বহু সহযোগিতা করেছেন। এই ঋণ শোধ করা যাবে না।’

উল্লেখ্য, ২০২২ সালে ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। এরপর থেকেই সিটির জার্সিতে খেলা শুরু করেন তিনি। এখনও পর্যন্ত ক্লাবটির হয়ে ১২৬ ম্যাচ খেলে ১১১ গোল করেছেন তিনি। আগের চুক্তি অনুযায়ী, ২০২৭ পর্যন্ত সিটিতে থাকার কথা ছিল তার। তবে এখন চুক্তির মেয়াদ বৃদ্ধি পেল আরও ৭ বছর।

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর