হঠাৎ থমকে গেল আর্জেন্টিনার ম্যাচ, খেলা থামিয়ে সম্মান মেসিকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হঠাৎ থমকে গেল ফুটবল ম্যাচ। আর সেই থমকে যাওয়ার কারণ আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন আর্জেন্টিনার সদ্য প্রাক্তন অধিনায়ক। তাঁকে সম্মান জানাতে দেশের ফুটবল সংস্থা আগামী সপ্তাহে বিশেষ কর্মসূচির পরিকল্পনা করেছিল। কিন্তু তার আগেই মেসির প্রতি ভালোবাসা উজাড় করে দিলেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা।

কোপা আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বোকা জুনিয়র্স এবং ভেলেজ় সার্সফিল্ড। ম্যাচের ১০ মিনিটের মাথায় এস্তাদিয়ো মারিয়ো আলবার্তো কেম্পেসের গ্যালারি থেকে শুরু হয় ‘মেসি, মেসি’ ধ্বনি। মুহূর্তের মধ্যে সেই আওয়াজ ছড়িয়ে পড়ে গোটা স্টেডিয়ামে। পরিস্থিতি বুঝে খেলা থামিয়ে দেন রেফারি। দু’দলের ফুটবলারেরাও দাঁড়িয়ে পড়েন। গ্যালারিতে তখন শুধুই মেসিকে ঘিরে আবেগ। মেসির ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানাতেই ১০ মিনিটের মাথায় এই বিশেষ মুহূর্ত তৈরি হয়। জাতীয় দলের মেসির দুই সতীর্থ লিয়োনার্দো পারেদেস এবং ম্যানুয়েল ল্যানজ়িনিও ওই ম্যাচে খেলছিলেন। তাঁরাও মেসিকে সম্মান জানাতে হাততালি দেন। দলের অন্যান্য ফুটবলারদেরও হাততালি দিতে দেখা যায়।

আরও পড়ুনঃ আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

আর্জেন্টিনার ফুটবল সংস্থা আগামী সপ্তাহ থেকে দেশের মাটিতে পুরুষ ও মহিলাদের ম্যাচে ১০ মিনিটের মাথায় এক মিনিটের জন্য খেলা বন্ধ রাখার পরিকল্পনা করেছে। ওই সময় গ্যালারির দর্শকেরা হাততালি দিয়ে মেসিকে সম্মান জানাবেন। মেসির ১০ নম্বর জার্সির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই আনুষ্ঠানিক শ্রদ্ধার আগেই সমর্থকেরা নিজেদের আবেগ প্রকাশ করে ফেললেন। ম্যাচ চলাকালীন মেসিকে সম্মান জানানোর সেই দৃশ্যের ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।  

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

‘কনফার্মড টিকিট’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে স্টেশনেই ধর্ষণ! গ্রেফতার রেলকর্মী

জিআই স্বীকৃতির অপেক্ষায় নবদ্বীপের বিখ্যাত লাল দই, দাবিতে সরব কারিগর-বিক্রেতারা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

৩ বছরের পড়ুয়াকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার স্কুল বাসের চালক

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর