আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: যশপ্রীত বুমরাহ আদৌ ফিট? সেই বিষয়ে সন্দেহ বাড়ছে। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। আফগানদের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। সেই ম্যাচগুলির জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতে বুমরাহ-কে রাখা হয়েছে। যদিও তাঁর ফিটনেস নিয়ে সন্দেহ থাকায় বিকল্প ভেবে রেখেছে বিসিসিআই। বুমরাহ কোনও কারণে ম্যাচের জন্য ফিট না হলে বিকল্ব হিসেবে প্রিন্স যাদবকে দলে সুযোগ দেওয়া হবে। এমনটাই সূত্রের খবর।

তবে শুধুই বুমরাহ নন, ফিটনেস নিয়ে চিন্তা রয়েছে দলে থাকা ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানাকে নিয়েই। তাঁরা সকলেই এখন রয়েছেন বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সলেনশে। তাঁদের ফিটনেসের পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। শুধু ফিটনেস পরীক্ষা নয়, বুমরাহ, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি ও হর্ষিত রানাকে ম্যাচ সিমুলেশন পরীক্ষাও দিতে হবে। প্রতিযোগিতামূলক ম্যাচের ধকল তাঁরা নিতে পারবেন না কিনা, সে ব্যাপারে নিশ্চিত করবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকরা। সব কিছু ঠিক থাকলে তবেই এই চার ক্রিকেটারকে খেলার ছাড়পত্র দেওয়া হবে আফগানিস্তানের বিরুদ্ধে। চিকিৎসকদের রিপোর্ট পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্য নির্বাচক অজিত আগরকর। বুমরাহ, ওয়াশিংটন, নীতীশ এবং হর্ষিত ছাড়পত্র পেলে বেঙ্গালুরু থেকে সরাসরি দিল্লি যাবেন ও দলের সঙ্গে সেখানেই যোগ দেবেন তাঁরা। বুমরাহ ফিট না হলে বিকল্প ভাবা হচ্ছে প্রিন্স যাদবকে। তালিকায় আরও তিনজন বিকল্প মুখ রাখা হচ্ছে। এমনটাই বোর্ড সূত্রে খবর।

আরও পডুন: সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড শিক্ষা দফতরের কর্মী

ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে। তিনটি ম্যাচই হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

মালদহ মেডিক্যালে ৮৯ শিশুমৃত্যুতে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর,সরানো হল সুপারকে

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

‘ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই,’ ছবি শিকারিদের উপর চটে গিয়ে বললেন সলমন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

জীবনতলায় বিজেপির সঙ্গে ISF-CPM কর্মীদের সংঘর্ষ, জখম ৫০

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়