Euro 2024: অসংখ্য গোল মিস করে ডাচদের সঙ্গে ড্র করল এমবাপেহীন ফ্রান্স

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক অবিশ্বাস্য গোল মিস। আর সেই গোল মিসের খেসারত দিল ফ্রান্স। শুক্রবার রাতে ইউরোয় হাই-ভোল্টেজ ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল কাতার বিশ্বকাপের রানার্সদের। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ফরাসিদের জালে বল গলিয়েছিলেন ডাচ স্ট্রাইকার জাভি সিমন্স। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল করে দেন রেফারি। যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। চলতি ইউরোতে এটিই প্রথম গোলশূন্য ড্র ম্যাচ।

প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে আত্মঘাতী গোলে জয় পেয়েছিল ফ্রান্স। অন্যদিকে পোল্যান্ডকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলেছিল নেদারল্যান্ডস। তাই এদিনের ম্যাচে জয় হাসিল করে শেষ ষোলোয় ওঠার ছাড়পত্র পাওয়ার লক্ষ্য নিয়ে ঝাঁপিয়েছিল দুই দলই। তবে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন গ্রিজম্যানরা। প্রথম মিনিটেই ফ্রিমপংয়ের শট আলতো ছোঁয়ায় বাইরে পাঠান ডাচ গোলরক্ষক মাইনান। চার মিনিটে গ্রিজম্যানের শট রুখে দেন ভারব্রুগেন। ১৪ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া গ্রিজম্যানের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এর তিন মিনিট বাদে ১৭ মিনিটে গাকপোর শট দারুণভাবে রুখে দেন মাইনান। ২৮ মিনিটে থুরামের শট লক্ষ্যভ্রষ্ট হয়। একের পর এক অবিশ্বাস্য গোল মিস দেখে গ্যালারিতে থাকা ফরাসি সমর্থকরা মাথায় হাত দিয়ে বসে পড়েন। গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় ফ্রান্স। রক্ষণাত্মক খেলার খোলস ছেড়ে বেরিয়ে পাল্টা আক্রমণ শানাতে শুরু করে ডাচরাও। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। তবে মাঝ মাঠ কিংবা নিজেদের রক্ষণ থেকে বল নিয়ে উঠে এসেও ডাচ রক্ষণে গিয়ে খেই হারিয়ে পেলেন গাকপো-গ্রিজম্যান-জিরুরা। ৫৭ মিনিটে রাবিওর দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৫ মিনিটে ফাঁকায় বল পেয়েও নেদারল্যানডসের জালে বল জড়াতে পারেননি গ্রিজম্যান। ৭০ মিনিটে আচমকাই প্রতি আক্রমণে উঠে আসে নেদারল্যান্ডস। ডি বক্সের ভিতর থেকে জাভি সিমন্সের নেওয়া শট ফ্রান্সের জালে জড়িয়ে যায়। উল্লাসে মেতে ওঠেন ডাচ ফুটবলার ও সমর্থকরা। কিন্তু নিমিষেই সেই উ‍ৎসব বিষাদে পরিণত হয়। অফসাইডের ফ্ল্যাগ তোলেন সহকারী রেফারি। সিদ্ধান্ত নিতে ভিআরএ প্রযুক্তির সাহায্য নেন রেফারি। তাতে দেখা যায় গোলের সময়ে অফসাইড পজিশনে ছিলেন ডামফ্রিস। শেষ লগ্নে গোলের সুযোগ পেয়েছিল ফ্রান্স। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। চোটের কারণে এদিন মাঠে নামেননি ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে।

আরতির নামে প্রাঙ্ক ভিডিও বানিয়ে নেটদুনিয়ায় ট্রোলড কলকাতার কনটেন্ট ক্রিয়েটর

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু

আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের

রানাঘাটে নিকাশি নালার বেহাল দশা, প্রতিবাদে চেয়ারম্যানের বাড়িতে ছোড়া হল ডিম