গুজরাত জায়ান্টসের প্রধান কোচের দায়িত্বে বিশ্বকাপজয়ী অজি তারকা

শুক্রবার এ কথা জানিয়েছেন দলের মেন্টর ও প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: আসন্ন মহিলা ক্রিকেট প্রিমিয়ার লিগে গুজরাত জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব পেলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অস্ট্রেলিয়ান ব্যাটার রাচেল হেইনস। তাঁর সহকারী হিসেবে থাকবেন নুসন আল খাদের, তুষার আরোতে ও গাভিন টুইনিং। শুক্রবার এক প্রেস বিবৃতিতে এ কথা জানিয়েছেন দলের মেন্টর ও প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। রাচেল হেইনসের মতো তারকা ব্যাটার দলের প্রধান কোচ হওয়ায় প্রতিযোগিতায় দল ভাল ফল করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। শুধু তাই নয়, কোচ হিসেবে যাদের বেছে নেওয়া হয়েছে তারাও দলের খেলোয়াড়দের যথেষ্ট উজ্জীবিত করবেন বলে দাবি করেছেন গুজরাত জায়ান্টসের মেন্টর।

আগামী মার্চ মাসেই প্রথমবারের মতো বসতে চলেছে মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর। সূত্রের খবর, মার্চ মাসে টুর্নামেন্টের আগে ক্রিকেটারদেরও নিলাম অনুষ্ঠানে তোলা হবে। প্রথম মরশুমে পাঁচটি দল খেলতে নামছে। ওই পাঁচটি দল হল, দিল্লি, বেঙ্গালুরু, আমদাবাদ, লখনউ ও মুম্বই। সবচেয়ে বেশি টাকা দিয়ে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন। আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেওয়ার জন্য ১,২৮৯ কোটি টাকা খরচ করেছে গৌতম আদানির সংস্থা। গুজরাত জায়ান্টস কেনার পরেই দলের মেন্টর হিসেবে প্রাক্তন ভারত অধিনায়ক মিতালি রাজকে দায়িত্ব দিয়েছে গৌতম আদানির সংস্থা।

মহিলা প্রিমিয়ার লিগে গুজরাত জায়ান্টসের প্রধান কোচ হওয়া অজি তারকা ব্যাটার রাচেল হেইনস দেশের হয়ে ৮৪টি টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়কের দায়িত্ব সামলেছেন বাঁ হাতি ব্যাটার। অস্ট্রেলিয়ায় মহিলাদের বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে ব্যাট হাতে রানের বন্যাও ছুটিয়েছেন।

কলকাতাতে বিয়ে, কালিম্পং-য়ে বৌভাত, মিমির বিয়েতে রাজকীয় আয়োজন

বল টেম্পারিং কাণ্ডে বিপাকে প্য়াট কামিন্স, অজি অধিনায়ককে বাড়িতে ঘিরে ধরল সাংবাদিকরা

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন