‘মূর্খ-কোচিংয়ের কিছুই জানেন না’ গম্ভীরকে নিয়ে বিস্ফোরক প্রাক্তন ভারতীয় তারকা

Share:

নিজস্ব প্রতিনিধি :  ফের শিরোনামে এলেন প্রাক্তন ক্রিকেটার ও বাংলার ক্রীড়া মন্ত্রী মনোজ তিওয়ারি। গৌতম গম্ভীরের ক্রিকেট সম্পর্কে জ্ঞান নেই বলে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। একইসঙ্গে তিনি জানান, ক্রিকেট কেরিয়ারে তাঁকে সহ্য করতে পারত না গৌতম। বহুবার গৌতমের কাছ থেকে গালি শুনেছেন তিনি। এমনকী হাতাহাতির পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন তাঁরা।

একটার পর একটা হার নিয়ে ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে সরাসরি বিঁধলেন মনোজ তিওয়ারি। এই প্রসঙ্গে তিনি জানান, সঠিকভাবে দলকে কোচিং করাতে পারছেন না গৌতম। ঘাসযুক্ত পিচে দুই স্পিনারের খেলা, দ্রুত বোলিংয়ের জন্য অনুকূল পরিস্থিতিতে প্রথমে ব্যাট করা এবং ক্রমাগত অধিনায়ক বদলানো এসবই প্রমাণ করেছে গৌতম গম্ভীর একজন অজ্ঞ কোচ।

মনোজ তিওয়ারি পরপর হারের পিছনে প্রধান কারণ হিসাবে কোচ গম্ভীরের চিন্তাভাবনাকে দায়ি করেছেন ৷ একইসঙ্গে তিনি জানান, পিচের বিষয়ে গম্ভীরের কোন নলেজ নেই। গম্ভীর ২০২৪ সালে জুলাই মাস থেকে প্রধান কোচের দায়িত্ব নেন। এরপর থেকেই ভারতীয় ক্রিকেটে একটার পর একটা হার শুরু হয়। প্রথম হার হয় গম্ভীরের দায়িত্ব নেওয়ার পর। সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে নেমে ০-৩ ব্যবধানে হারে ভারতীয় দল। এরপর অস্ট্রেলিয়া সফরে ৫ টেস্টের সিরিজ ১-৩ ব্যবধানে হারে ভারত। এসবই হয়েছে গম্ভীরের অজ্ঞতার কারণে।

উল্লেখ্য, মনোজ বেশ কিছুদিন ধরেই কোচ গম্ভীরের বিরুদ্ধে বড় অভিযোগ করছেন। কোচের প্রসঙ্গ উঠলে, মনোজ তিওয়ারি বলেছিলেন যে কোচ এবং অধিনায়ক সিডনি টেস্টের পিচ বুঝতেই ব্যর্থ হয়েছেন, বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করছেন, পারথে অশ্বিনের পরিবর্তে সুন্দরকে খেলানো, শিশুসুলভ সিদ্ধান্ত ছিল। পরপর এই সিদ্ধান্তগুলি বোঝায় কোচের ডে ক্রিকেট সম্পর্কে কোন জ্ঞান নেই।

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

‘গত ১০ বছরে যে যেমন খুশি হোটেল-রেস্তরাঁ বানিয়ে নিয়েছে বেআইনিভাবে, আর হবে না’: দিলীপ ঘোষ

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড