‘বন্দুকের ইঙ্গিত রাজনৈতিক নয়’, নিজেকে বাঁচাতে ধোনি-কোহলিকে সাক্ষী মানলেন ফারহান

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ব্যাটার সাহেবজাদা ফারহান যেভাবে নিজের অর্ধ শতক উদযাপন করেছিলেন তা নিয়ে বিস্তর জলঘোলা চলছে। নিজ অর্ধশতকের উদযাপন করতে গিয়ে ফারহান নিজের ব্যাটটিকে ধরেছিলেন বন্দুকের ভঙ্গিতে। তাঁর অঙ্গভঙ্গি ছিল যেন গ্যালারিতে বসে থাকা দর্শককূলের উদ্দেশ্যে তিনি গুলি চালনা করছেন। এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বহু ভারতীয় তথা সুস্থ  মস্তিষ্কসম্পন্ন মানুষের দাবি ফারহান ওই অঙ্গভঙ্গির মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন যে পাকিস্তান খেলার মাঠেও গুলি চালনাই বোঝে। ঠিক যেভাবে পহেলগাঁওতে গুলি চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা, খেলার মাঠেও ফারহান নিজ ভঙ্গিমার মাধ্যমে সে’কথাই বোঝাতে চেয়েছেন। পরিস্থিতি বেগতিক বুঝে এখন আত্মপক্ষ সমর্থনে মাঠে নেমেছেন সাহেবজাদা ফারহান। তাঁর দাবি এই উদযাপনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর নিজেকে বাঁচাতে ফারহান বলছে জয়ের উদযাপনে এর আগে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটাররাও একই অঙ্গভঙ্গি করেছিলেন। তাঁদের সেই আচরণ নিয়ে সমালোচনা না হলে ফারহানের আচরণ নিয়ে কেন হবে? ফারহান আরও বলেন যে, একজন পাঠান হিসেবে এই ধরনের অঙ্গভঙ্গি তাঁর সংস্কৃতির অংশ। সাধারণত পাঠানি বিয়ের মতো আনন্দের অনুষ্ঠানে এই অঙ্গভঙ্গি করা হয়। ভারতের পক্ষ থেকে সাহেবজাদা ফারহান এবং হ্যারিস রউফের বিরুদ্ধে উস্কানিমূলক আচরণের জন্য আইসিসির কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। সেই শুনানিতে গিয়েই আত্মপক্ষ সমর্থনে বিরাট, ধোনিদের টেনেছেন পাক ব্যাটার। ৩৪ বলে ৫০ করার পর ফারহান ওই অঙ্গভঙ্গীটি করেছিলেন। 

ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ফারহান এবং রউফের অঙ্গভঙ্গি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। চলতি বছরের শুরুতে পহেলগাঁও আক্রমণ এবং তৎপরবর্তী ভারতের অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে এই অঙ্গভঙ্গীকে সংবেদনশীল বলে মনে করা হয়েছিল। ফারহানের উদযাপনকে অনেকেই রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ হিসেবে দেখেছিলেন। এই সম্পর্কে প্রতিক্রিয়ায় এর আগে সাহেবজাদা ফারহান জানিয়েছিলেন এটি তাঁর ব্যক্তিগত উদযাপন ছিল। মানুষ এটিকে কীভাবে দেখবে সে বিষয়ে তিনি পরোয়া করেন না। 

রউফও সমালোচনার মুখে পড়েছেন নিজ অঙ্গভঙ্গীর জন্য। ভারতের একটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পর তিনি হাত দিয়ে একটি যুদ্ধবিমানকে গুলি করে মাটিতে নামানোর ইসারা করেন। সেই সঙ্গে আঙুল দিয়ে দেখান '৬-০'। এটিও বিস্তর রাজনৈতিক সমালোচনার জন্ম দেয়। 

তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ, বিক্ষোভে উত্তাল সন্দেশখালি

ফের বাড়ল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের লেটেস্ট দর

এই বছরে কবে থেকে বর্ষা, জানিয়ে দিল আইএমডি

বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?

কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে

ইন্সটাগ্রামে আখ বিক্রেতার অনুসারীর সংখ্যা দেখে তাজ্জব নেটদুনিয়া

হেলমেট মাথায় আদালত চত্বরে হাজির তৃণমূল নেতা খোকন দাস

‘দীর্ঘদিন দেশের হয়ে খেলতে চাই’, নিজের স্বপ্নের কথা জানালেন বৈভব

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

লক্ষ্মীর ভান্ডারের বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস