শম্ভু সীমান্তে কৃষক আন্দোলন পদার্পণ ২০০ দিনে, পাশে দাঁড়াচ্ছেন ভিনেশ ফোগাট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০০ দিনে পা দিল শম্ভু সীমান্তে কৃষক আন্দোলন। শনিবার সেই আন্দোলনে যোগ দিতে শম্ভু সীমান্তে যাচ্ছেন অলিম্পিয়ান ভিনেশ ফোগাট । এছাড়াও এদিন বিপুল সংখ্যার মানুষ যোগদান করবে এই কৃষক আন্দোলনে। জানা  গিয়েছে, এদিন  মালা পরিয়ে ভিনেশকে অভিনন্দন জানাবে আন্দোলনরত কৃষকরা। এই প্রসঙ্গে এদিন   কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেন, ‘ আন্দোলন শান্তিপূর্ণভাবে করা হবে। এদিন আমরা আবারও আমাদের দাবিগুলি সরকারের সামনে তুলে ধরব।‘

কৃষকদের মূল দাবি হল , ফসলের ন্যায্য সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা দিতে হবে সরকারকে। একই সঙ্গে সমস্ত কৃষিঋণ মকুব করতে হবে। স্বামীনাথন কমিশনের প্রস্তাব মেনে ফসলের ন্যায্য সহায়ক মূল্য দেওয়ারও দাবি জানানো হয়েছে। তবে কৃষকদের সেই দাবি এখন গ্রহণ করেনি কেন্দ্র। সেইজন্য লাগাতার চলছে আন্দোলন।

উল্লেখ্য, কৃষক আন্দোলনের জেরে উত্তাল পঞ্জাব-হরিয়ানা সীমানা। দফায় দফায় উত্তপ্ত হয়েছে পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানা।  কড়া নজরদারি চালানো হচ্ছে দিল্লির সীমানাগুলিতেও। চলতি বছর ১৩ ফেব্রুয়ারি থেকে কৃষকরা শম্ভু সীমান্তে বসে বিক্ষোভ দেখাচ্ছে। আজ তা ২০০ দিনে পা দিয়েছে।  বলা বাহুল্য, সামনেই রয়েছে হরিয়ানায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের ফের আরও জোরাল হল কৃষক আন্দোলন।

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উৎসবের মরশুমে কম বাজেটে চার চাকা কিনতে চান? রইল সুলুকসন্ধান

ছুটি কম? পকেটেও টান! কলকাতা থেকে কম খরচে ঘুরে আসুন এই ৪ পাহাড়ি ঠিকানায়

দেবীর কলস কোলে নিলে ঘোচে বন্ধ্যাত্ব! কোন বাড়ির পুজোয় এমন অলৌকিকত্ব?

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী