বিশ্বকাপ ফুটবলের টিকিটের জন্য বেনজির আগ্রহ, ৫০ কোটির বেশি আবেদন

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনার পারদ তুঙ্গে। টিকিটের মূল্য বেশি নিয়ে বিতর্ক হলেও সমর্থকদের উচ্ছাস একটুও যে কমেনি তা স্পষ্ট করে দিয়েছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আগামী বিশ্বকাপের টিকিটের জন্য ইতিমধ্যেই ৫০ কোটিরও বেশি আবেদন জমা পড়েছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপ থেকে আমেরিকাকে নিষিদ্ধ করার দাবি ব্রিটিশ সংসদ সদস্যদের

বিশ্বকাপের তরফে জানানো হয়েছে, আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপের জন্য সংস্থার অন্তর্ভুক্ত ২১১ টি দেশ ও অঞ্চলের ফুটবলপ্রেমীরা টিকিটের আবেদন করেছেন। লটারির মাধ্যমে টিকিট বরাদ্দের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। আগামী ৫ ফেব্রুয়ারি আবেদন গ্রহণের ফলাফল। এছাড়াও, সবচেয়ে বেশি টিকিটের আবেদন এসেছে জার্মানি,ইংল্যান্ড,ব্রাজিল,স্পেন,পর্তুগাল,আর্জেন্টিনা ও কলম্বিয়া। ম্যাচভিত্তিক চাহিদার নিরিখে শীর্ষে রয়েছে কলম্বিয়া বনাম পর্তুগাল ম্যাচ। যা অনুষ্ঠিত হবে ২৭ জুন মায়ামিতে। এরপর রয়েছে ১৮ জুন গুয়াদালাহারায় মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ এবং ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনাল।

বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, এত অল্প সময়ে বিপুল সংখ্যক আবেদন প্রমাণ করে বিশ্বজুড়ে ফুটবলের জনপ্রিয়তা কতোটা গভীর। যদিও সীমিত আসনের কারণে সব সমর্থককে মাঠে জায়গা দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। এদিকে ৪৮ দলের এই বিশ্বকাপে টিকিটের দাম নিয়ে চলছে সমালোচনা। ইউরোপের সমর্থক সংগঠন এফএসই জানিয়েছে, কাতার বিশ্বকাপের তুলনায় পাঁচ গুনে বেড়েছে টিকিটের দাম। এই চাপে পরেই গত ডিসেম্বরে তুলনামূলক কম দামে ৬০ ডলার অর্থাৎ ভারতীয় টাকায় ৭ হাজার ৩৩৭ টাকার নতুন একটি টিকিট বিভাগ চালু করেছে ফিফা।

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয়মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদানের অভিযোগ! তদন্তের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

চুরির তদন্তে নেমে দুর্গাপুরের বন্ধ ইটভাঁটা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করল পুলিশ

হাকিমিকে ভুলে গোলরক্ষক ইয়াসিন বুনুর প্রেমে পড়েছেন নোরা, গুজব নিয়ে কী বললেন নায়িকা?

সাবুদানা না ভিজিয়ে কয়েক মিনিটে বানান মুচমুচে স্বাস্থ্যকর চিল্লা, জানুন পদ্ধতি

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস