আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফুটবল বিশ্বকাপ থেকে আমেরিকাকে নিষিদ্ধ করার দাবি ব্রিটিশ সংসদ সদস্যদের

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই রয়েছে ফুটবল বিশ্বকাপ। এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ। তবে ফুটবল ময়দানে ঝড় ওঠার আগে বিশ্বকাপ নিয়ে রাজনীতির ময়দানে ঝড় উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্য ও আক্রমণের রেশ পড়েছে ফুটবল জগতেও। যা নিয়ে উত্তাল বিশ্বরাজনীতি। ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক আমেরিকা। কিন্তু সেই আমেরিকাকেই বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি তুলেছেন ব্রিটেনের বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা। এই নিয়েই এখন বিশ্বজুড়ে চর্চা তুঙ্গে। 

চলতি মাসের শুরুতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকান বাহিনী তুলে নিয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় ২০ জনেরও বেশি সংসদ সদস্য ফিফাকে তাদের নিজস্ব বিশ্বকাপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। লেবার, লিবারেল ডেমোক্র্যাটস, গ্রিন পার্টি এবং প্লেইড সিমরুর ২৩ জন সংসদ সদস্যের একটি দল আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে একটি প্রস্তাবে স্বাক্ষর করেছে। তারা অলিম্পিক সহ অন্যান্য বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা সংস্থাগুলিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সংসদীয় প্রস্তাবে দাবি করা হয়েছে যে অংশগ্রহণের অনুমতি দেওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে “আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্টভাবে সম্মতি এবং অন্যান্য জাতির সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা” দেখাতে হবে। 

আরও পড়ুন: ‘ভগবান’ আর ‘ভক্ত’, কোহলিকে সোনায় মোড়া ১৫ লাখি আইফোন কভার উপহার

গত ডিসেম্বরে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা তাদের প্রথম ‘শান্তি পুরস্কার’ দেয়। ফিফার বক্তব্য ছিল , ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং শান্তি প্রচারে কাজ করেছেন। তাই এই পুরস্কার। এই প্রসঙ্গে উল্লেখ্য, ট্রাম্প একাধিক দেশের যুদ্ধ থানিয়েছেন বলে নোবেল শান্তি পুরস্কার দাবি করেছেন। যদিও সেই ইচ্ছা পূরণ হয়নি। তবে শান্তনা হিসেবে ফিফা প্রথম ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে খুশি করে।   

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএলের প্লেঅফে খেলার স্বপ্ন শেষ হার্দিকদের

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ