ফিফার বর্ষ সেরা কোচ পেপ গার্দিওয়ালা, আর কারা জিতলেন পুরস্কার?

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: হাড় কাঁপানো শীতের মধ্যেই সোমবার রাতে লন্ডনে আয়োজিত হয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার বর্ষ সেরাদের পুরস্কার প্রদান অনুষ্ঠান ‘দ্য বেস্ট’। বর্ষ সেরা পুরুষ ফুটবলারের শিরোপা জিতেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর বর্ষ সেরা কোচের পুরস্কার ছিনিয়ে নিয়েছেন গত মরসুমে ত্রিমুকুট জয়ী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা।

জমকালো অনুষ্ঠানে কার্যত তারার হাট বসেছিল। বিশ্ব ফুটবলের একাধিক কিংবদন্তী খেলোয়াড় হাজির ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন ব্রিটিশ মহিলা সাংবাদিক শেরমিন চৌধুরী ও প্রাক্তন ফরাসি ফুটবল তারকা থিয়েরি অঁরি। অনুষ্ঠানে প্রয়াত তিন কিংবদন্তী ফুটবলার মারিও জাগালো, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও ববি চার্লটনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জার্মান ফুটবলের সম্রাট বেকেনবাওয়ারকে নিয়ে স্মৃতিচারণা করেন প্রাক্তন ফুটবলার পল ব্রেইটনার।

পুরুষ ফুটবলের কোচ হিসাবে ২০২৪ সালের ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কারের দাবিদার ছিলেন তিনজন। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার  পাশাপাশি মনোনয়ন পেয়েছিলেন ইন্টার মিলানের কোচ সিমোন ইনজাঘি ও ইতালির কোচ লুসিয়ানো স্প্যালেত্তি। কিন্তু দলকে ত্রিমুকুট জেতানোর সুবাদে সেরা পুরুষ কোচের শিরোপা জিতে নেন গার্দিওয়ালা। মেয়েদের ‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার জিতেছেন ইংল্যান্ড মহিলা দলের প্রশিক্ষক  সারিনা ভাইগমান। সেরা পুরুষ গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন ম্যান সিটির হয়ে ত্রিমুকুট জয়ী এদেরসন। ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার মেরি আর্পস টানা দ্বিতীয়বার সেরা মহিলা গোলরক্ষক হয়েছেন। বর্ণবাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানের জন্য ফেয়ারপ্লে পুরস্কার পেয়েছে ব্রাজিল। সেরা সমর্থকের পুরস্কার পেয়েছেন হুগো দানিয়েল ইনিগুয়েজ।  অনুষ্ঠানে ঘোষণা করা হয় আগামী বছর থেকে মেয়েদের ফুটবলে সেরা গোলের পুরস্কারের নাম হবে ‘মার্তা অ্যাওয়ার্ড। ব্রাজিলের মহিলা ফুটবল দলের প্রাক্তন তারকা মার্তাকে এদিনের অনুষ্ঠানে বিশেষ সম্মান জানানো হয়। তাঁর হাতে বিশেষ ট্রফি তুলে দেন প্রয়াত ফুটবল সম্রাট পেলের স্ত্রী মার্সিয়া আইওকি। পুসকাস অ্যাওয়ার্ড জিতেছে গিলের্মে মাদুরগার গোল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে