আমেরিকায় ফুটবল বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি ইরানের, জায়গা পেতে পারে এশিয়ার দুই দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ যুদ্ধ জড়িয়ে পড়েছে ইরান, ইজরায়েল ও আমেরিকা। যার প্রভাব পড়তে শুরু করে গোটা বিশ্বে। মধ্যপ্রাচ্যের নানা দেশে আটকে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। এবার এই যুদ্ধের প্রভাব পড়তে চলেছে আসন্ন ফিফা বিশ্বকাপে। কারণ আমেরিকায় আয়োজিত ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইরানের ফুটবল সংস্থার মুখ্যকর্তা মেহদি তাজি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বর্তমানে পরিস্থিতি যে দিকে এগাচ্ছে তাতে আমেরিকায় গিয়ে ইরানের বিশ্বকাপ খেলার সম্ভাবনা একেবারে  নেই বললেই চলে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক মার্কিন সামরিক হামলার পর, ফুটবল প্রেমীরা এই চর্চা শুরু করেছে ফিফা বিশ্বকাপে ইরান আদও অংশ নেবে কিনা। এই প্রসঙ্গে মেহদি বলেছেন, “আমেরিকার আক্রমণের পর ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ করার সম্ভাবনা খুবই কম। তবে এই সিদ্ধান্ত নেবেন ক্রীড়াকর্তারাই।”

ফুটবল বিশ্বকাপ শুরু হবে  আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে । ইতিমধ্যে এশিয়ার যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ এ-তে জয়ী দল হিসাবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরান। তাদের তিনটি ম্যাচ হওয়ার কথা রয়েছে  আমেরিকার মাটিতে।  লস অ্যাঞ্জেলেসে,  নিউ জ়িল্যান্ড এবং বেলজিয়ামের বিপক্ষে আগামী ১৫ এবং ২১ জুন ইরানের খেলার কথা। অন্যদিকে  সিয়াটলে ২৬ জুন মিশরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে । তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আমেরিকার গিয়ে ইরানের খেলার সম্ভাবনা কম। 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন