ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামার আগেই বিপুল জরিমানা ক্রোয়েশিয়াকে

ব্রাজিলের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া’র (CROATIA)।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোন দল উঠে আসবে শেষ চারে, তার পরীক্ষা ৯ ডিসেম্বর। আজ ব্রাজিলের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া’র (CROATIA)। তবে ব্রাজিলের (BRAZIL) বিরুদ্ধে মাঠে নামার আগে গতবারের রানার্সআপ এই দলকে দিতে হবে বিপুল জরিমানা।

ক্রোয়েশিয়াকে প্রায় ৫০ হাজার ৫৮০ ইউরো জরিমানা করা হয়েছে। বিদ্বেষ ছড়ানো এবং জাতিগত উস্কানির অভিযোগেই ইউরোপের এই দলকে গুণতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। একই কারণে সার্বিয়াকে জরিমানা করা হয়েছে প্রায় ২০ হাজার ২৩০ ইউরো। ফিফা ডিসিপ্লিনারি কমিটি তদন্ত করার পরেই অভিযুক্ত দু’ই দেশের ফুটবল দলকে এই শাস্তি দিচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (FIFA)।

এফ- গ্রুপ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল কানাডা এবং ক্রোয়েশিয়া। কানাডাকে হারতে হয়েছিল ৪-১ গোলে। খেলার সময় গ্যালারি থেকে ক্রোয়েশিয়া সমর্থকরা অশ্লীল ভাষায় আক্রমণ করেছিল কানাডার গোলকিপার মিলান বোরজানকে। অকথ্য গালিগালাজ করা হয় মিলানের বাবা-মা এবং স্ত্রী’কে নিয়েও। তাই ক্রোয়েশিয়ার প্রতি অভিযোগ আনা হয়েছিল, মিলানকে অকারণে অপদস্থ করার।  

অন্যদিকে, ব্রাজিলের সঙ্গে খেলার দিনে সার্বিয়া ড্রেসিংরুমে টাঙিয়েছিল কসোভোর জাতীয় পতাকা। এরপরেই বিদ্বেষমূলক ইঙ্গিতের অভিযোগ উঠেছিল সার্বিয়ার বিরুদ্ধে। অভিযোগ জানিয়েছিল কসভো। এই দু’টি অনভিপ্রেত ঘটনার শাস্তি হিসেবেই জরিমানা করা হয়েছে ক্রোয়েশিয়া ও সার্বিয়াকে।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?