‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই বিতর্কের কেন্দ্রে চলে এসেছিল ফিফা। স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য জলের বোতল নিষিদ্ধ করার সিদ্ধান্তে সমর্থকদের ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়ে। সেই চাপের জেরেই এবার দর্শকদের জন্য নতুন নির্দেশিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফিফা নতুন এই নির্দেশিকার ঘোষণা দিয়েছে। পোস্টে বলা হয়, বিশ্বকাপের যেকোনও ম্যাচে দর্শকরা সর্বোচ্চ ৫৯০ মিলিলিটার ধারণক্ষমতাসম্পন্ন, ফ্যাক্টরি-সিলড ওয়ানটাইম জলের বোতল সঙ্গে নিয়ে স্টেডিয়ামে ঢোকার অনুমতি পাবেন।’ তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সংস্থাটি স্পষ্ট করেছে যে, ধাতব কিংবা শক্ত প্লাস্টিকের তৈরি পুনর্ব্যবহারযোগ্য বোতল স্টেডিয়ামের ভেতরে নেওয়ার অনুমতি দেওয়া হবে না। প্রসঙ্গত, ফিফার স্টেডিয়াম নির্দেশিকার প্রাথমিক সংস্করণে দর্শকদের জন্য এক লিটার পর্যন্ত ধারণক্ষমতা খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে প্রবেশের অনুমতি ছিল। কিন্তু গত মঙ্গলবার (২ জুন) প্রকাশিত সংশোধিত নির্দেশিকায় সেই অনুমোদন বাতিল করে পুনর্ব্যবহারযোগ্য জলের বোতল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।

আরও পড়ুন: স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

সিদ্ধান্তটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে ফিফা। কারণ, বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকা, কানাডা ও মেক্সিকোর অনেক ভেন্যুতেই তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এমন আবহাওয়ায় দর্শকদের জলের বোতল নিষিদ্ধ করার এই সিদ্ধান্তটি অযৌক্তিক বলে মনে করেন অনেকে। ইংল্যান্ডের সমর্থক গোষ্ঠী ‘দ্য ফ্রি লায়ন্স’ এক বিবৃতিতে জানায়, এই সিদ্ধান্তের পিছনে স্টেডিয়ামের ভেতরে জল বিক্রির ব্যাবসা বাড়ানোর উদ্দেশ্য থাকতে পারে। অন্যদিকে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। স্টেডিয়ামে বোতল নিষিদ্ধে প্রতিবাদ জানিয়ে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ‘দ্য অ্যাথলেটিক’কে বলেন, শুধু খেলোয়াড়দের জন্য নয়, দর্শকরাও অনেকক্ষণ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। এই গরমে পর্যাপ্ত জল খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পুনর্ব্যবহারযোগ্য বোতলের ওপর নিষেধাজ্ঞা অনেকের কাছেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের