মহাবিপদে আর্জেন্টিনা, শৃঙ্খলা ভাঙার অভিযোগে ২ ম্যাচে নিষিদ্ধ মার্টিনেজ

Share:

নিজস্ব প্রতিনিধি : দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হল এমিলিয়ানো মার্টিনেজকে। তাঁকে নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলাবিষয়ক কমিটি। আপত্তিকর আচরণ ও নীতি ভঙ্গের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে শৃঙ্খলাবিষয়ক কমিটি। ফলস্বরুপ ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পরের দুটি ম্যাচে খেলতে পারবেন না মার্টিনেজ। অর্থাৎ আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচে দেখা যাবে না এই গোলকিপারকে।

চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুদ্রার দু পিঠই দেখেছিল আর্জেন্টিনা। চিলির বিপক্ষে ম্যাচে ৩-০ গোলের বড় জয় পেলেও কলম্বিয়ার কাছে হেরে গিয়েছিল ২-১ ব্যবধানে। কিন্তু ওই দুই ম্যাচে আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের বিরুদ্ধে।

তাই শাস্তির মুখে পড়েছেন ৩২ বছর বয়সী মার্টিনেজ। ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাই দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি। দুটি ভিন্ন ম্যাচে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মার্টিনেজকে নিষিদ্ধ করেছে ফিফা। এরমধ্যে প্রথম ঘটনাটি ঘটেছে চিলির বিপক্ষে ম্যাচে। জানা গিয়েছে, সেদিন ম্যাচ শেষে কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন তিনি।

অন্যদিকে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হারের পর স্থানীয় একটি টেলিভিশনের ক্যামেরায় ধাক্কা দিয়েছিলেন মার্টিনেজ। পরবর্তীতে ওই ক্যামেরার অপরাটের জানিয়েছিলেন, মার্টিনেজের হাতে তাঁকে লাঞ্ছিত হতে হয়েছে। এই দুটি ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে আর্জেন্টাইন গোলকিপারকে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।

মার্তিনেজের নিষেধাজ্ঞার ঘটনায় আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) জানিয়েছে,‘এটি উল্লেখ করা উচিত যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার শৃঙ্খলা কমিটির নেওয়া সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি আলাদা মত প্রকাশ করে।’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী