ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফাইনালে হারের পর ফুটবলকে কলঙ্কিত করেছেন হেরে যাওয়া আর্জেন্টিনার ‘গুন্ডা’ ফুটবলাররা। বিশেষ করে লিয়ান্দ্রো পারদেস, নাহুয়েল মলিনার যেভাবে গুন্ডার মতো স্পেনের ফুটবলারদের মারধর করেছেন, তা অতীতে কখনও দেখা যায়নি। শুধু ফুটবলাররাই নন, গুন্ডামিতে কম যাননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও তাঁর সহকারী রবার্তো আয়ালা। গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা ওই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। এবার গুন্ডামির দায়ে বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন স্কালোনি ও তাঁর গ্যাংয়ের সদস্যরা। সমালোচনার মুখে পড়ে ইতিমধ্যেই ওই মারপিটের ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। প্রবীণ ক্রীড়া সাংবাদিকরা দাবি তুলেছেন, ‘লিয়ান্দ্রো পারদেস ও নাহুয়েল মলিনাকে আজীবন নির্বাসিত করা হোক।’

মার্কিন সংবাদমাধ্যম ‘স্কাই নিউজ’ এর প্রতিবেদন অনুযায়ী, ফাইনালে জঘন্য খেলে হারার পরেই চরম অসভ্যতামি শুরু করেন আর্জেন্টিনার ফুটবলাররা। মাঠের ভেতরে যখন স্পেনের খেলোয়াড়েরা শিরোপা জয়ের উল্লাস করছিলেন, ঠিক তখনই স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান লিয়ান্দ্রো পারেদেস এবং একপর্যায়ে তাঁকে ঘুষি মারেন। সতীর্থকে বাঁচাতে স্পেনের খেলোয়াড়েরা এগিয়ে আসেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন গাভি। কিন্তু তাঁকেও আর্জেন্টিনার খেলোয়াড়দের গুন্ডামির মুখে পড়তে হয়।  আর্জেন্টিনার থিয়াগো আলমাদা গাভিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং পারেদেস গাভির মুখে সজোরে ঘুষি মারেন।  গাভি সেখানে পড়ে যান, কোনও মতে নিজেকে রক্ষা করেন। এর পর ঘটনাস্থলে ছুটে আসেন ‘হেরো কোচ’ লিওনেল স্কালোনি। তিনি আর্জেন্টিনার খেলোয়াড়দের গুন্ডামি না থামিয়ে স্প্যানিশ খেলোয়াড় গার্সিয়াকে ধাক্কা মেরে সরিয়ে দেন এবং গালিগালাজ করেন।’

‘স্কাই নিউজ’ এর প্রতিবেদন অনুযায়ী, ‘আর্জেন্টিনার খেলোয়াড়দের গুন্ডামি দেখে থ মেরে যান সহকারী রেফারি। তিনিই গোটা ঘটনা রেফারির গোচরে আনেন। এর পরেই ঘটনাস্থলে ছুটে এসে পারদেসকে লাল কার্ড দেখান রেফারি।’ আর্জেন্টাইন খেলোয়াড়দের গুন্ডামির ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ফুটবল বিশ্লেষকেরা। প্রাক্তন ইংলিশ ফুটবলার গ্যারি নেভিল বলেন, ‘এটি অত্যন্ত লজ্জাজনক। আমি আর্জেন্টাইনদের লড়াই করার মানসিকতা পছন্দ করি, কিন্তু গত কয়েকটি ম্যাচে তাদের আচরণ খুবই হতাশাজনক ছিল।’

নিজের চোখে দেখুন আর্জেন্টিনার খেলোয়াড়দের গুন্ডামি-

 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের