আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুরাপান করেও স্টেডিয়ামে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, তবে….

আন্তর্জাতিক ডেস্ক:  বিশ্বযুদ্ধ।

বিশ্বকাপ মানে তো বিশ্বযুদ্ধ। যে যুদ্ধ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন ফুটবলভক্তরা। যুদ্ধ চলে এক মাস ধরে। এবার বিশ্বকাপ শুরু হচ্ছে ২০ নভেম্বর থেকে। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এবছরের বিশ্বকাপ ফুটবলের আসর বসছে কাতারে। এই প্রথম বিশ্বকাপের আসর বসছে কোনও মুসলিম দেশে। স্বাভাবিকভাবেই বিধিনিষেধ যে কড়া হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

বাড়িতে বসে যারা খেলা দেখবেন, তারা নিশ্চিন্তে গলা ভেজাতে পারবেন। অসুবিধা তাদের, যারা থাকবেন মাঠে। কারণ, মুসলিম অধ্যুষিত দেশে সুরাপান পুরোপুরি নিষিদ্ধ। তাদের ‘দুঃখের কথা’, ‘কষ্টের কথা’, ‘যন্ত্রণার কথা’  ভেবে এগিয়ে এল কাতার।

স্টেডিয়ামে শুধুমাত্র সুরাপায়ীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তবে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে তারা সুরাপান করতে পারবেন। আর ম্যাচ শেষ হওয়ার এক ঘণ্টা বাদে। তবে ম্যাচ চলাকালীন নয়। ম্যাচ চলাকালীন কাউকে সুরা পান করতে দেখলে শুধু ঘাড় ধাক্কা দিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হবে না, বাকি ম্যাচ দেখার সুযোগও হারাতে হবে। সেই সঙ্গে কাতারে এই সংক্রান্ত যে কঠোর আইন আছে, সেই আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হবে। বিচার হবে সে দেশেই।

বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছেন, এই বছরের বিশ্বকাপের চিফ এগজিকিউটিভ নাসের আল খাতের। তিনি বলেন, সুরাপানের অভ্যাস অনেকেরই আছে। তাদের মধ্যে ফুটবলভক্তরাও আছেন। সমস্যা হচ্ছে কাতারে সুরাপান নিষিদ্ধ। শুধুমাত্র তাদের কথা ভেবে স্টেডিয়ামে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নিয়ম ভাঙলে কড়া শাস্তি।

Published by:

Share Link:

More Releted News:

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ