কয়েক সেকেন্ডেই অফসাইডের সিদ্ধান্ত,  FIFA আনছে নতুন প্রযুক্তি

আসন্ন বিশ্বকাপে এই প্রযুক্তির সাহায্যে নির্ধারিত হবে অফসাইড।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অফসাইড হয়েছে না হয়নি, রেফারি সিদ্ধান্ত নিতে না পারলে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বর্তায় ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির (Video Assistant Referee বা VAR) কাঁধে। তিনি ওই মুহূর্তের ঘটনা টিভির পর্দায় দেখে সিদ্ধান্ত ঘোষণা করেন। এতে অনেকটাই সময় লাগে। ফিফা এবার নতুন প্রযুক্তি নিয়ে আসতে চলেছে।  ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দায়িত্ব পালন করবে একটি যন্ত্র। এখনও পর্যন্ত যা খবর, আসন্ন বিশ্বকাপে এই প্রযুক্তির সাহায্যে নির্ধারিত হবে অফসাইড।

কী ভাবে কাজ করবে Video Assistant Referee? খেলার যে মুহূর্তকে কেন্দ্র করে তৈরি হবে অফসাইড, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি স্ক্রিনে তৈরি করবে সেই মুহূর্তের একটি থ্রি-ডি মডেল। দেখে নেবে খেলোয়াড়দের অবস্থান। জানিয়ে দেবে অফসাইড হয়েছে না হয়নি।

ফুটবল টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ডিরেক্টর (Football Technology & Innovation director) জোহান্স হলজমুলার বিস্তারিতভাবে জানান, ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি কীভাবে কাজ করবে। বিমাবন্দর বা গুরুত্বপূর্ণ স্টেশনে মানুষের গতিবিধি নজর রাখতে বসানো থাকে নজর ক্যামেরা। নজর ক্যামেরায় ধরা পড়া ছবি স্ক্রিনে দু রকমভাবে ভেসে ওঠে। সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গের ছবি আর তার কঙ্কাল skeletons।

অনেকটা সে ভাবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মস্তিষ্কে সমান্তরালভাবে দুটি ছবি ধরা পড়বে। সেই ছবি স্ক্যান করে সে জানিয়ে দেবে অফসাইড হয়েছে কি না। ২০২১ সালে ফিফা আরব কাপ চলাকালীন লিম্ব ট্র্যাকিং প্রযুক্তির প্রয়োগ করা হয়েছিল। পরীক্ষায় সন্তোষজনক ফল পাওয়া গিয়েছে। এবার আসন্ন বিশ্বকাপে এই নতুন প্রযুক্তির সাহায্যে অফসাইডের সিদ্ধান্ত গৃহীত হবে। 

আরও পডু়ন রেকর্ড অর্থে বিক্রি হল আইপিএলের স্বত্ত্ব, বাজিমাত করল রিল্যায়েন্স-সোনি

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়