বিশ্বকাপে মরক্কোর কাছে আটকে গেল ক্রোয়েশিয়া

৬৫ শতাংশ বল দখলে রেখেও কাঙ্খিত গোল পেল না লুকা মদ্রিচের দল।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: চার বছর আগে অল্পের জন্য হাতছাড়া হয়েছিল বিশ্বকাপ।  ফ্রান্সের কাছে হেরে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল লুকা মদ্রিচদের। অতীতকে ভুলে নতুন করে লড়াই শুরু করার শপথ নিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচেই মরক্কোর কাছে আটকে গেল রাশিয়া বিশ্বকাপের রানার্স দল। ৬৫ শতাংশ বল দখলে রেখেও কাঙ্খিত গোল পেল না লুকা মদ্রিচের দল।

এদিন আল বাইত স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া ও মরক্কা। প্রথম থেকেই গোলের জন্য ঝাঁপিয়েছিল দুই দলের ফুটবলাররা। কেউ কাউকে এক ইঞ্চি জমি বিনা যুদ্ধে ছাড়েনি। মূলত রক্ষণকে দুর্ভেদ্য রেখে মাঝ মাঠ দিয়েই আক্রমণের চেষ্টা চালিয়েছিলেন। বল দখলে রাখার লড়াইয়ে মরক্কোকে টেক্কা দিয়েছে ক্রোয়েশিয়া। প্রথমার্ধের ইনজুরি সময়ে এগিয়ে যাওয়ার সুবর্ণসুযোগ এসেছিল গতবারের রানার্স দলের কাছে। ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচদের বাড়ানো বলে ডি বক্স থেকে গোল লক্ষ্য করে দুর্দান্ত শট নিয়েছিলেন নিকোলা ভ্লাসিচ। কিন্তু সেই শট ঠেকিয়ে দলের পতন রক্ষা করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হওয়ায় দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তিন পয়েন্টের জন্য ঝাঁপিয়ে পড়েন ক্রোয়েশিয়ার ফুটবলাররা।  হাকিম জিয়েশ–আশরাফ হাকিমিরা ক্রোয়াট খেলোয়াড়দের চোখে চোখ রেখে খেলতে শুরু করে। দুর্দান্ত প্রেসিংয়ে ক্রোয়েশিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিতে শুরু করে আফ্রিকার দেশটি। ৫১ মিনিটে সোফিয়া বুফালের দূরপাল্লার শট রুখে দেন দেয়ান লোভরেন। মরক্কোর খেলোয়াড়রা পেনাল্টির আবেদন জানান। তাতে সাড়া দেননি রেফারি। কর্নার থেকে গোলের সুযোগ পেলেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোনোর দারুণ প্রচেষ্টায় বঞ্চিত হতে হয় ক্রোয়েশিয়াকে। ৬৪ মিনিটে ফ্রি কিক থেকে জিয়েশের বুলেট গতির শট কোনও রকমে ফেরান লিভাকোভিচ।

 

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ব্লাড প্রেশার বাড়লে নুন খাওয়া একেবারে বন্ধ করে দেওয়া উচিত? জেনে নিন কি বলছে গবেষণা

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?

নেই কোনও সেতু! জীবন বাজি রেখে উত্তাল নদী পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা

‘এখনই রাজনীতিতে নামার সময় নয়’, CJP-র ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা অভিজিৎ দীপকের

রেড কর্নার নোটিসের পর এবার টুলু মণ্ডলের বাড়িতে সাঁটানো হলো কোর্টে হাজিরার নোটিস

হিমাচলে বাড়ি ভেঙে প্রাণ গেল মা-মেয়ের, গুরুতর আহত ২ শিশু

দু’দশকের অপেক্ষার অবসান! মুখ্যমন্ত্রীর হাতেই হবে রঘুনাথপুরে ৩৬০০ কোটির শিল্পের সূচনা

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইকের সামনে এসে দাঁড়ল আগ্রাসী চিতা, তারপর…

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?