৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেল মিশর

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম জয় পেল মিশর। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে মোহাম্মদ সালাহর দল নিউজিল্যান্ডকে ৩–১ গোলে হারিয়েছে। এর আগে  ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল মিশর। তারপর ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে খেলেছিল মিশর। তবে  ৮ ম্যাচের কোনোটিতে জয়ের দেখা পায়নি।  বিশ্বমঞ্চে খেলা প্রথম আরব ও আফ্রিকান দেশ তারাই। তবে বিশ্বকাপে  জয় ছিল অধরা। প্রায় এক শতাব্দীর সেই আক্ষেপ অবশেষে ঘুচল।   

প্রথমার্ধে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে দারুণ খেলে জয় ছিনিয়ে নিয়েছে মোহামেদ সালাহর দল। ম্যাচ শুরুর  ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে মাত্র ২৪ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় মিশর। ৫৮ মিনিটে মোস্তাফা জিকো, ৬৭ মিনিটে মোহাম্মদ সালাহ এবং ৮২ মিনিটে ত্রেজেগে গোল করেন। ম্যাচ জিতে মিশরের ৯২ বছরের অপেক্ষার অবসান হয়েছে।

আরও পড়ুন: পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফুটবলের রাজপুত্র ইয়ামাল 

উল্লেখ্য, ১৯৩৪ সালে বিশ্বকাপে অভিষেক ম্যাচে হাঙ্গেরির কাছে হারলেও সেই সময় দুটি গোল করেছিল তারা।  সেই খেলার পর আজ প্রথম এক ম্যাচে একাধিক গোল করেছে ‘ফারাও’ নামে পরিচিত দলটি।  এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সালাহরা এখন গ্রুপের শীর্ষে। আগের ম্যাচে ইরানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল নিউ জিল্যান্ড, অন্যদিকে  বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল মিশর।  শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সালাহ, জিকো ও তাদের সতীর্থরা। বলাই বাহুল্য যে, বিশ্বকাপের মঞ্চে মিসরের জন্য এটি স্মরণীয় এক মুহূর্ত হয়ে থাকবে। 

টাকা নিয়ে বচসার জেরে বাড়ির সামনেই মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ

ঘুমন্ত দাদা-বৌদি ও তিন বছরের ভাইপোকে নৃশংসভাবে খুন, গ্রেফতার ১৬ বছরের নাবালক

নতুন রূপে কলকাতা! ডিজিটাল হোর্ডিং এবং স্মার্ট বাসস্ট্যান্ডের ঘোষণা রাজ্য সরকারের

বজ্র আঁটুনি…, বিহারে নিটে‌ অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে পাকড়াও ২৪ প্রতারক

আত্মঘাতী কলেজ ছাত্রী! প্ররোচনার অভিযোগে গ্রেফতার উড়িষ্যার মন্ত্রীর ভাইপো

কলকাতা সহ রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গেও

বাজেট পেশ করার জন্য বাড়ি থেকে রওনা হলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

সংঘাত নিরসনে ৬০ দিনের কর্মপরিকল্পনায় সম্মত আমেরিকা-ইরান

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল কাতার, আহত বহু

অম্বুবাচীর পুণ্যক্ষণে খুলতে পারে সৌভাগ্যের দ্বার, কী বলছে আজকের রাশিফল?

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার