পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফুটবলের রাজপুত্র ইয়ামাল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই ফুটবল দুনিয়ার ‘কালো মানিক’ প্রয়াত কিংবদন্তি খেলোয়াড় পেলের অনন্য রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফুটবলের রাজপুত্র লামিনে ইয়ামাল। রবিবার (২১ জুন) রাতে  সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচের ১০ মিনিটে গোল করেই নিজের নাম ইতিহাসে সোনার অক্ষরে লিখলেন স্প্যানিশ সমর্থকদের নয়নের মণি।

বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড় হিসেবে ম্যাচের প্রথম গোল করার কীর্তি ছিল এত দিন ছিল পেলের দখলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর ২৩৯ দিন বয়সে ব্রাজিলের হয়ে ডেডলক ভেঙেছিলেন ফুটবলের কিংবদন্তি। তার পর দীর্ঘ ৬৮ বছর অক্ষত ছিল ওই রেকর্ড। কিংবদন্তি পেলের সেই অনন্য রেকর্ডে এদিন ভাগ বসালেন ১৮ বছর বয়সী ইয়ামাল।

চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে কেপ ভার্দের মতো অখ্যাত দলের মুখোমুখি হয়েছিল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ওই ম্যাচে শুরু থেকে প্রথম একাদশে লামিনে ইয়ামালকে রাখেননি স্প্যানিশ কোচ লা ফুয়েন্তে। শেষ পর্যন্ত ৭১ মিনিটে মাঠে নামান স্প্যানিশ ফুটবলের রাজপুত্রকে। তবে লাভ হয়নি। কেপে ভার্দের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল স্প্যানিশদের। এদিন আর কোনও ভুল করেননি লা ফুয়েন্তে। শুরু থেকেই মাঠে নামিয়েছিলেন বার্সেলোনার তারকা ফুটবলাররা।

ম্যাচের ১০ মিনিটে মিকেল ওয়ারসাবালের পাস থেকে চমৎকার এক শটে সৌদি আরবের জাল কাঁপিয়ে পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসান ইয়ামাল। শুধু তাই নয়, স্প্যানিশ ফুটবলের রাজপুত্র ইয়ামাল এখন বিশ্বকাপে স্পেনের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা। এই তালিকার শীর্ষে রয়েছেন গাভি। চার বছর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে মাত্র ১৮ বছর ১১০ দিন বয়সে গোল করে ইতিহাস গড়েছিলেন বার্সেলোনা তারকা।

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

আচমকাই বাদুড়িয়ার রেস্তোরাঁয় হানা দিয়ে কেজি কেজি মাংস ফেলে দিল খাদ্য দফতর, কেন?

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ভারত! দুর্যোগে মৃত ৫, স্থগিত কেদারনাথ যাত্রা

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪