ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবলপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান। ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে চলেছে, আর ভারতীয় সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। তবে অনেকেরই প্রশ্ন ছিল, কোন চ্যানেল বা প্ল্যাটফর্মে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ? সম্প্রচার স্বত্ব নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে সব জল্পনার অবসান ঘটেছে। এবার জেনে নিন, কীভাবে বিনামূল্যে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলি দেখতে পারবেন ভারতীয় দর্শকরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬ কে ঘিরে সারা বিশ্বের মতো ভারতেও ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। প্রিয় দলকে সমর্থন করতে প্রস্তুত সমর্থকরা। তবে টুর্নামেন্ট শুরুর আগে পর্যন্ত ভারতে বিশ্বকাপের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে ঘোষণা করা হয়েছে যে, ভারতের অফিসিয়াল সম্প্রচারক হিসেবে দায়িত্ব নিয়েছে Zee Entertainment। চুক্তির আওতায় শুধু বিশ্বকাপই নয়, ২০৩৪ সাল পর্যন্ত ফিফার আরও ৩৮টি প্রতিযোগিতার সম্প্রচার স্বত্বও অর্জন করেছে সংস্থাটি। পাশাপাশি তাদের ক্রীড়া সম্প্রচারকে আরও শক্তিশালী করতে চালু করা হয়েছে Unite8 Sports 1, Unite8 Sports 1 HD, Unite8 Sports 2 এবং Unite8 Sports 2 HD নামে চারটি নতুন স্পোর্টস চ্যানেল।

বিশ্বকাপের সমস্ত ম্যাচ স্ট্রিমিং করা হবে ZEE5-এ। দর্শকদের জন্য দুটি সাবস্ক্রিপশন প্ল্যান রাখা হয়েছে, তিন মাসের জন্য ৭৯৯ টাকা এবং এক বছরের জন্য ১৬৯৯ টাকা। তবে যাঁদের কাছে জি-র স্পোর্টস চ্যানেল বা ZEE5 সাবস্ক্রিপশন নেই, তাঁদের জন্যও রয়েছে সুখবর। Doordarshan-এর DD Sports চ্যানেলে বিশ্বকাপের নির্বাচিত গুরুত্বপূর্ণ ম্যাচগুলি বিনামূল্যে সম্প্রচার করা হবে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে Mexico এবং South Africa। ম্যাচটি ১১ জুন অনুষ্ঠিত হলেও ভারতীয় সময় অনুযায়ী ১২ জুন রাত ১২টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে DD Sports-এ।

আরও পড়ুন: ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

এছাড়াও কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলিও DD Free Dish-এর মাধ্যমে বিনামূল্যে দেখা যাবে। কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ৯, ১০ এবং ১১ জুলাই। সেমিফাইনাল হবে ১৪ ও ১৫ জুলাই, আর বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণের মহারণ ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। তাই ফুটবলপ্রেমীরা যদি বিনা খরচে বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করতে চান, তাহলে DD Sports এবং DD Free Dish হতে পারে সেরা বিকল্প।

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে