ফাইনালের আগে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের, মেসিদের বিশেষ সুবিধা দেওয়ার আশঙ্কা?

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বিশ্বকাপে রেফারিরা আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে। এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। আর্জেন্টিনার বিপক্ষে খেলা বেশ কয়েকটি দলের কোচ এই অভিযোগ করেছেন।  শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে হারের পর মিসরের কোচ হোসাম হাসান এবং খেলোয়াড় মোস্তাফা জিকো রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছিলেন। এমনকি রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও করা হয়েছিল। যদিও মেসিদের দাবি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁরা তাঁদের যোগ্যতা দিয়েই ফাইনালে পৌঁছেছে। সব বিতর্ক দূরে সরিয়ে রবিবার (২০ জুলাই) ফাইনালে স্পেনের মুখোমুখি হবেন মেসিরা। তার আগেই এবার বিশ্বকাপের রেফারিকে সতর্ক করলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। এই সতর্কবার্তার পরেই ফুটবল প্রেমীরা প্রশ্ন তুলছেন তাহলে কি ফাইনালে মেসিদের বিশেষ সুবিধা দেওয়ার  আশঙ্কা করছেন স্পেনের কোচ?  

স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারবেন না এবং নিয়ম ভাঙার সুযোগ দিতে পারবেন না। ফুটবলের বৈধতার সেই সীমারেখা অতিক্রম করা যাবে না।’ তবে রেফারিদের প্রতি নিজের সম্পূর্ণ আস্থার কথাও জানাতে ভোলেননি তিনি। স্পেনের কোচ বলেছেন, ‘রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে।’ 

আরই পড়ুন: ‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে রেফারি হিসেবে থাকবেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। ফাইনালে ৪৬ বছর বয়সি ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তারই স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ।  এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন ভিনচিচ। সেই ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল লিওনেল মেসির দল। আরও একবার তিনবারের চ্যাম্পিয়নদের ম্যাচ পরিচালনার দায়িত্ব তাঁর কাঁধে। অনেকেই বলছেন ভিনচিচ মেসিদের জন্য দুর্ভাগ্য বয়ে আনতে পারেন।  

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর