‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের মেগা ফাইনালের ঠিক আগে মুহূর্তে মেসির সঙ্গে স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামালের বেশ কয়েক ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় মেসি ছোট্ট ইয়ামালকে কোলে নিয়ে রয়েছেন এবং স্নান করাচ্ছেন। অনেকেই ভেবেছিলেন  এটি হয়তো এআই দিয়ে তৈরি কোনো ছবি। তবে সেটা এআই দিয়ে তৈরি ছিল না। ইয়ামালের সঙ্গে নিজের সেই বিখ্যাত ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুলেছেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি।  

২০০৭ সালে বার্সেলোনার স্টেডিয়ামে স্থানীয় সংবাদপত্র ‘স্পোর্ট’ এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য মেসি ও ইয়ামালে ছবিটি তোলা হয়েছিল। প্রায় ১৯ বছর পর, সেই দুই তারকা এবার মুখোমুখি হচ্ছেন বিশ্বকাপ ফাইনালে স্পেন বনাম আর্জেন্টিনা ম্যাচে। মেগা সেই ফাইনালের আগে শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কে ফিফার ‘ফ্যানাটিকস ফেস্ট’-এ অংশ নিয়ে মেসি বলেন, ‘ওই ছবিটা সত্যিই অবিশ্বাস্য। ও তখন একটা ছোট শিশু ছিল তখন আমি ওর সঙ্গে ছবিটা তুলেছিলাম। আর আজ আমরা বিশ্বমঞ্চের ফাইনালে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছি! কী অদ্ভুত এক নিয়তি!’

আরও পড়ুন: ২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…. 

এদিন ইয়ামালের বর্তমান ফর্মের প্রশংসা করেন মেসি। বলেন, ‘সে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার সাফল্য কামনা করি। কারণ তার সাফল্য মানেই বার্সেলোনার সাফল্য। তবে (ফাইনালে) আমরা চেষ্টা করব সে যেন নিজের সেরাটা দিতে না পারে। স্পেনের দলটা দারুণ, শুধু লামিন একাই নয়। তবে আমাদেরও নিজস্ব শক্তি ও অস্ত্র রয়েছে।’  ১৯ বছর বয়সী স্প্যানিশ তারকাকে ভবিষ্যতের অন্যতম সেরা ফুটবলার হিসেবেও উল্লেখ করেছেন মেসি। তিনি বলেন, ‘তার পুরো ক্যারিয়ার এখনও সামনে পড়ে আছে। আমি তার জন্য শুভকামনা জানাই।’ এত প্রশংসা করেও মেসি জানিয়েছেন তিনি চান ইয়ামাল যেন এবারে বিশ্বকাপ না যেতে।’ তাঁর কথায়, ‘ইয়ামাল যেন চ্যাম্পিয়ন হতে না পারে, সেটাই চাই। সে জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়ব।’  

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী