চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতীয় খেলোয়াড়ের কাছে হেরে ফের মাথা গরম করলেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু

নিজস্ব প্রতিনিধি: ফের পরাজয়ের সম্মুখীন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। আবারও হারলেন ভারতীয় খেলোয়াড়ের কাছে। ভারতের অর্জুন ইরিগাইসির কাছে হেরেছেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু। হেরে যাওয়ারভ পরেই ফের মাথা গরম করলেন তিনি। চাপড়ালেন টেবিল। তবে দাবায় বিশ্বের এক নম্বর কার্লসেন টেবিল ভাঙেননি।

সোমবার দোহায় ওয়ার্ল্ড ব্লিটজ চ্যাম্পিয়নশিপে ভারতের অর্জুন এরিগাইসির কাছে হেরে যাওয়ার পর ম্যাগনাস কার্লসেন তার হতাশা ধরে রাখতে ব্যর্থ হন।  ভারতের অর্জুন এরিগাইসির কাছে হেরে যাওয়ার পর এই বছর দ্বিতীয়বারের মতো কার্লসেন টেবিলে আঘাত করেন। নরওয়েতে ভারতীয় দাবাড়ু ডি গুকেশের বিরুদ্ধে একই রকম ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর এটা দ্বিতীয়বার ঘটল।

শীর্ষস্থানীয় ভারতীয় গ্র্যান্ডমাস্টার ইরিগাইসি শক্তিশালী এন্ডগেম কৌশল এবং দ্রুত হিসাব-নিকাশ করে করে বর্তমান চ্যাম্পিয়নকে চলমান ওয়ার্ল্ড ব্লিটজ চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিপর্যয়ের সম্মুখীন করেন। চাল দেওয়ার আগেই সময় ফুরিয়ে যাওয়ায় কার্লসেন পরাজিত হন। তবে এটাই প্রথম নয় এর আগে র‍্যাপিড বিভাগে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ভ্লাদিস্লাভ আর্তেমিয়েভের কাছে হেরে যায় তিনি। তখন রাগ প্রকাশ করতে নিজের ব্লেজার চেপে ধরেছিলেন কার্লসেন। আর নরওয়েতে ভারতেরই ডি গুকেশের কাছে হারের পর টেবিল ভেঙে ফেলেছিলেন তিনি। রবিবার ব্রোঞ্জ পদক জয়ের পর, ২২ বছর বয়সী এই ভারতীয় দাবাড়ু, যিনি তার আক্রমণাত্মক স্টাইলের জন্য পরিচিত। অর্জুন এরিগাইসি আটটি জয়, দুটি ড্র এবং মাত্র একটি পরাজয়ের সম্মুখীন হয়েছেন। নবম রাউন্ডে কার্লসেনের বিরুদ্ধে জয়ী হন।

Published by:

Share Link:

More Releted News:

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ