নৈশালোক নিয়ে সমস্যা, মেলবোর্ন থেকে হোবার্টে সরছে হরমনপ্রীতদের ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফ্লাডলাইট সমস্যার কারণে আগামী বছর ১ মার্চ মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়া-ভারত মেয়েদের তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি সরানো হয়েছে। মেলবোর্নের জায়গায় হোবার্টে ওই ম্যাচ হবে। বুধবার (১০ সেপ্টেম্বর) ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে ‘ মেলবোর্নের জংশন ওভালে সাম্প্রতিককালে আলো নিয়ে কিছু সমস্যা দেখা গিয়েছে। সেখানে আলো জ্বলতে বারবার দেরি হচ্ছে ফলে খেলা চালিয়ে নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে। মূলত এই সমস্যার কারণেই বিকল্প ভেন্যু হিসেবে হোবার্টের বেলেরিভ ওভালকে বেছে নেওয়া হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার মেয়েদের একদিনের সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের মধ্যে সময়ের ব্যবধান মাত্র একদিন। ফলে ম্যাচটি দিনের আলোয় পরিচালনা করাও সম্ভব নয়। একই সঙ্গে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড মেরামতের জন্য ব্যবহারের অনুপযোগী অবস্থায় রয়েছে, সেখানে সম্পূর্ণ দর্শক বসানো সম্ভব নয়।’ উল্লেখ্য, এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই গতবারের দিন-রাত্রির অ্যাশেজ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার অপারেশনস হেড পিটার রোচের কথায় ‘জংশন ওভাল থেকে ম্যাচ সরাতে আমরা বাধ্য হয়েছি। এই মরসুমে মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ মেলবোর্নে না হওয়ায় আমরা হতাশ।’ তিনি জানিয়েছেন, এই ম্যাচটিই হতে চলেছিল স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোতে হওয়া প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। যে সমস্ত দর্শক জংশন ওভালের টিকিট কেটেছিলেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। প্রসঙ্গত আগামী বছর ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। ১৫ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত সফর চলবে। যেখানে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারত খেলবে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ান ডে এবং একটি চার দিনের টেস্ট ম্যাচ। কিন্তু তার আগে রয়েছে একটি তিন দিনের ওয়ান ডে সিরিজ এবং মহিলা ক্রিকেট বিশ্বকাপ।

 

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

‘শিল্পা আমাকে ছেড়ে গেলে জেলেই আত্মহত্যা করতাম’, বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রাজ কুন্দ্রা

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি