চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাবর-সাকিবদের ম্যাচে আচমকা নিভে গেল ফ্লাডলাইট

নিজস্ব প্রতিনিধি, লাহোর: এশিয়া কাপ নিয়ে বিড়ম্বনা যেন কিছুতেই কাটছে না। শ্রীলঙ্কায় লাগাতার বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হচ্ছে ম্যাচ। আর পাকিস্তানে লোডশেডিংয়ের কারণে বন্ধ রাখতে হল ম্যাচ। বুধবার ঘটনাটি ঘটেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। আচমকাই অন্ধকারে ডুবে যায় গদ্দাফি স্টেডিয়ামে। অন্ধকারের কারণে খেলাও বন্ধ রাখতে হয় মিনিট দশেক। যান্ত্রিক গোলযোগের কারণেই বিদ্যু‍ৎ বিভ্রাট ঘটেছিল বলে দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের। কিন্তু এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় ম্যাচের মাঝপথে আলো চলে যাওয়ার ঘটনায় যথেষ্টই বিড়ম্বনায় পড়েছেন পিসিবি কর্তারা।

এদিন থেকেই শুরু হয়েছে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ। প্রথম ম্যাচেই বাবর আজমদের মুখোমুখি হয়েছিলেন সাকিব আল হাসানরা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক। যদিও হারিস রউফ-নাসিম শাহদের পস বোলিংয়ের সামনে নতজানু হয়ে আত্মসমর্পণ করেছেন বাংলাদেশি ব্যাটাররা। শেষ পর্যন্ত ৩৮.৪ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।

জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে পাকিস্তান। দুই ওপেনার ফখর জামান ও ইমাম উল হক ঠাণ্ডা মাথায় খেলছিলেন। বাবর আজমদের দলের রান তখন বিনা উইকেটে ১৫। আচমকাই গোটা স্টেডিয়ামজুড়ে নেমে আসে অন্ধকার। বিষয়টি কী হল, কেউ প্রথমে বুঝতে পারেননি। বিপদের আশঙ্কায় আম্পায়ার ও দুই দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে সাজঘরে ফেরেন। মিনিট দশেক খেলা বন্ধ থাকে। শেষ পর্যন্ত ফের আলো জ্বলে ওঠে।

Published by:

Share Link:

More Releted News:

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

‘ভারতের নাগরিকত্বের বিনিময়ে ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলাম,’ দাবি রশিদ খানের

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ