ফিল ফোডেনের জোড়া গোলে ম্যানচেস্টার ডার্বিতে জয় সিটির  

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: এগিয়ে থেকেও ডার্বিযুদ্ধে প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির কাছে ৩-১ গোলে হার মানতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে। প্রথমার্ধে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে গিয়েছিল ম্যান ইউ। কিন্তু দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে তিন বার বল জড়ালেন পেপ গুয়ার্দিওয়ালার ছেলেরা। জোড়া গোল করেছেন ফিল ফোডেন। বাকি গোলটি নরওয়ে তারকা আর্লিং হল্যান্ডের।

রবিবার ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল দুই দল। তবে আক্রমণে বেশি ঝাঁজ ছিল সিটির। কিন্তু আট মিনিটের মাথায় গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। গোল খেয়েই পরিশোধের জন্য তেড়েফুঁড়ে নামে গুয়ার্দিওয়ালার শিষ্যরা। বেশ কযেকটি সুবর্ণ সুযোগও পেয়েছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে গোলের সুযোগ মিস করেন ম্যান সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হল্যান্ড। ৭৪ শতাংশ বলের দখল রেখেও কাজের কাজ না করতে পারায় প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেই মাঠ ছাড়তে হয় ম্যান সিটিকে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে পেপ গুয়ার্দিওয়ালার শিষ্যরা। অবশেষে ৫৬ মিনিটে কাঙ্খিত গোলও পেয়ে যায়। বক্সের বাইরে থেকে বাঁ পায়ে দুর্দান্ত এক শটে ম্যান ইউর জাল কাঁপিয়ে দলকে সমতায় ফেরান ফিল ফোডেন। গোল শোধের পরেই আত্মবিশ্বাসী হয়ে ওঠে সিটির খেলোয়াড়রা। ৮০ মিনিটে ফের গোল করে দলকে এগিয়ে দেন ফোডেন। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে ম্যান ইউয়ের জালে বল জড়িয়ে ব্যবধান ৩-১ করেন নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হল্যান্ড। যোগ্য দল হিসাবেই এদিন ম্যানচেস্টার ডার্বিযুদ্ধে জয় পেয়েছে সিটি। এদিন জয়ের ফলে ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রইল পেপ গুয়ার্দিওয়ালার ছেলেরা। সমসংখ্যক ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষ স্থানে রয়েছে লিভারপুল। আগামী রবিবার অ্যানফিল্ডে মুখোমুখি হচ্ছে দুই দল।

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস