ফুটবল খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন খেলোয়াড়, তার পরেই ঘটল মর্মান্তিক ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝাড়খণ্ডের বোকারো জেলার বোকারো তাপবিদ্যুৎ এলাকায় একটি ফুটবল ম্যাচ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নাই বস্তি মাঠে একটি দিন-রাতের ফুটবল টুর্নামেন্ট চলছিল। সেই ম্যাচেই খেলছিলেন গোবিন্দপুরের খম্ভরা বস্তির বাসিন্দা ৩৭ বছরের কজরা মুর্মু। ম্যাচ চলাকালীন বল দখলের লড়াইয়ে অন্য এক খেলোয়াড়ের সঙ্গে কজরার ধাক্কা লাগে। সংঘর্ষের পরই তিনি মাঠে পড়ে গিয়ে জ্ঞান হারান। ঘটনাকে ঘিরে মাঠে উপস্থিত খেলোয়াড় ও আয়োজকদের মধ্যে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।    

দুর্ঘটনার পর তড়িঘড়ি কজরা মুর্মুকে ডিভিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে জানা  গিয়েছে, তাঁকে নিয়ে আসার সময়ই  তাঁর মৃত্যু হয়েছে। বাইরে থেকে গুরুতর আঘাতের চিহ্ন না থাকায় মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে বলে জানানো  হয়েছে।  ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে পৌঁছন মৃতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। আচমকা এই মৃত্যুকে কেন্দ্র করে শোকের পাশাপাশি ক্ষোভও তৈরি হয়।

আরও পড়ুন: ফিরছেন রোহিত-বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ

পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিতে হাসপাতাল চত্বরে হইচই করেন পরিজন ও স্থানীয়রা।  মর্মান্তিক এই ঘটনার পর আয়োজকদের তরফে ফুটবল প্রতিযোগিতা বাতিল করা হয়েছে। আনন্দের ফুটবল ম্যাচ মুহূর্তেই পরিণত হয়েছে শোকের ঘটনায়। কজরা মুর্মুর মৃত্যুতে তাঁর পরিবার, সতীর্থ এবং গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

 

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত ১৭

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

অবসরপ্রাপ্ত রেলকর্মীর অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েক কোটি, লুট সোনার গহনাও, গ্রেফতার পরিচারিকা

ফের আক্রান্ত কুণাল, হাতুড়ি দিয়ে মমতাপন্থী বিধায়কের উপর হামলা দুষ্কৃতীদের

‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর

টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, দুর্গাপুরের উড়ালপুরের নিচ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ

ফিরছেন রোহিত-বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

ফুটবল খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন খেলোয়াড়, তার পরেই ঘটল মর্মান্তিক ঘটনা

ধানের জমি থেকে উদ্ধার তিন হাতির নিথর দেহ, বিদ্যুতের তারে জড়িয়েই কি মর্মান্তিক মৃত্যু?

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা