সুপারসাব রোনাল্ডোর আরও এক বিশ্বরেকর্ড ! আর বাকি ৯৯

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে আন্তর্জাতিক ফুটবলে ৯০০টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সদ্যই পর্তুগাল উয়েফা নেশন্‌স লিগে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছেন তিনি। বয়স প্রায় ৩৯ এর দোরগোড়ায়। স্বাভাবিকভাবেই আগের মত জোশ থাকার কথা নয়। রোনাল্ডোকে তাই বেঞ্চে বসিয়ে রেখে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজের স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর সিদ্ধান্তে অনেকেই চমকে যান নি হয়তো। অনেকে আবার অবাক ও হয়েছিলেন বটে। তবে গল্পের মোড় ঘুরে গিয়েছিল অন্যদিকে। অনেকে হয়তো এটা প্রত্যাশা করেছিলেন, সেটাও সত্যিই হয়েছিল।

স্কটল্যান্ডের স্কট ম্যাকটমিনের গোলে দল যখন ১-০তে পিছিয়ে, দ্বিতীয়ার্ধের শুরুতে মার্টিনেজ তাঁর সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়টিকে মাঠে নামিয়েছিলেন। রোনাল্ডো মাঠে নামার পরে পেরই পর্তুগালের খেলার গতিতে যেন ঝড় বয়ে গিয়েছে। আগের মতো দম হয়তো সামান্য কমে গিয়েছে তবে তাঁর ভারে দলের গতি বেড়েছে।

প্রতিপক্ষকে রোনাল্ডো যেভাবেই টেক্কা দেন না কেন, তিনি মাঠে নামার পরই ব্রুনো ফার্নান্দেজের ৫৩ মিনিটের গোলে সমতায় ফিরে যায় পর্তুগাল। ব্যস এরপর ৮৮ মিনিটে পর্তুগালের জয়সূচক গোলটি করে রোনাল্ডো হয়ে ওঠেন ‘সুপারসাব’।

সম্প্রতি উয়েফা নেশনস লিগে আগের ম্যাচেও ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়সূচক গোলটি করেছিলেন রোনাল্ডো। সেই গোলে তিনি ছুঁয়েছিলেন ৯০০ গোলের মাইলফলক। তবে তিনি বলেছিলেন তাঁর একটি স্বপ্নের কথা। পর্তুগিজ তারকা—করতে চান ১০০০ গোল! সেদিক মাথায় রেখে তবে বলতেই হয় রোনাল্ডোর রইল বাকি ৯৯!

পাঁচটি বিশ্বকাপ খেলে ফেললেও এখনও সেই ট্রফি হাতে তোলা হয়নি রোনাল্ডোর। তবে ২০১৬-তে জিতেছেন ইউরো। সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘পর্তুগালের ইউরো কাপ জেতা মানেই বিশ্বকাপ জেতার সমান।’ ৯০০ গোল নিয়েও রোনাল্ডো জানিয়েছিলেন। বলেছেন, ‘৯০০ গোল বাকি যে কোনও মাইলফলকের মতোই। কিন্তু আমি জানি ৯০০ গোলে পৌঁছতে প্রতি দিন আমাকে কতটা কষ্ট করতে হয়েছে। আমার কেরিয়ারের এটা গুরুত্বপূর্ণ মাইলফলক। আমি রেকর্ড ভাঙি না। রেকর্ড আমাকে তাড়া করে।’

অবশ্য রোনাল্ডোর সুপারসাব হওয়ার রাতে অন্যরকম এক কীর্তি গড়েছেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মডরিচ। পোল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়ার গত রাতের ম্যাচটি ছিল তাঁর ১৮০তম। রোনাল্ডোর পর ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার হয়ে গেছেন তিনি। তাঁর সমান ১৮০ ম্যাচ খেলেছেন স্পেনের সের্হিও রামোস। রোনাল্ডো খেলেছেন রেকর্ড ২১৪টি ম্যাচ।

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা