চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউনাইটেডকে হারিয়ে শিল্ড ফাইনালে মোহনবাগান, শনিতে ইস্টবেঙ্গলের মুখোমুখি

নিজস্ব প্রতিনিধি: প্রত্যাশামতোই আইএফএ শিল্ডের ফাইনালে উঠল মোহনবাগান বুধবার (১৫ অক্টোবর) কিশোর ভারতী স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টসকে ২-০ গোলে হারাল সবুজ মেরুন ব্রিগেড। আগামী শনিবার (১৮ অক্টোবর) ফাইনালে চিরশত্রু ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মোহনবাগান। অর্থা‍ৎ ওই দিন কলকাতা ডার্বির সাক্ষী থাকবেন ফুটবলপ্রেমী দর্শকরা।

প্রথম ম্যাচে গোকুলম কেরালাকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল মোহনবাগান। অন্যদিকে কেরলের দলটির বিরুদ্ধে ইউনাইটেড স্পোর্টস জিতেছিল ১-০ গোলে। দু’দলই ৩ পয়েন্ট করে পেলেও গোল পার্থক্যে এগিয়ে ছিল সবুজ-মেরুন শিবির। তাই এদিন ইউনাইটেডের সঙ্গে ড্র করতে পারলেই শিল্ড ফাইনালে ওঠা নিশ্চিত ছিল মোহনবাগানের।। ফাইনালের কথা ভেবে তাই কোনও ঝুঁকি নেননি বাগানের কোচ হোসে মোলিনা। জেমি ম্যাকলারেনকে বিশ্রাম দিয়ে জেসন কামিংসের সঙ্গে নামান পেত্রাতোসকে। শুরু থেকেই প্রতিপক্ষের উপরে চাপ বজায় রাখার চেষ্টা ছিল মোহনবাগানের ফুটবলারদের। ব্রাজিলীয় রবসন মাঝমাঠ থেকে খেলাচ্ছিলেন গোটা দলকে। তবে প্রথম গোল করার সুযোগ পেয়েছিল ইউনাইটেড। তাদের নাইজেরীয় স্ট্রাইকার ক্রিস্টোফার চিজোবার শট বাঁচান মোহনবাগানের গোলকিপার। ১৭ মিনিটে ফের একটি সুযোগ নষ্ট করে বাগান। রবসনের নিখুঁত পাস পেলেও অভিষেক সিংহ ঠিক করে বল ক্রস করতে পারেননি বক্সে। চার মিনিট পরে আত্মঘাতী গোল খাওয়ার হাত থেকে বেঁচে যায় মোহনবাগান। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই কামিংসের ক্রস থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন পেত্রাতোস।

দ্বিতীয়ার্ধে টম অলড্রেডের জায়গায় আলবের্তো রদ্রিগেসকে নামান বাগান কোচ মোলিনা। চার মিনিটের মধ্যে দ্বিতীয় গোল করে মোহনবাগান। বক্সের ডান দিক থেকে রবসনে ফ্রিকিক উড়ে এসেছিল বক্সে। সেখান থেকে কামিংসের শট লাগে ইউনাইটেড গোলকিপারের গায়ে। সামনেই দাঁড়িয়েছিলেন ইউনাইটেডের অঙ্কন ভট্টাচার্য। তাঁর পায়ে লেগে বল গোলে ঢুকে যায়। ৬০ মিনিটের পর মাঠে নামেন ম্যাকলারেন। সঙ্গে সুহেল ভাট এবং দীপেন্দু বিশ্বাসও। ৮২ মিনিটে অফসাইডের জন্য ম্যাকলারেনের গোল অফসাইডের কারণে বাতিল হয়। সংযুক্তি সময়ে অভিষেকের শট গোললাইন সেভ করেন ইউনাইটেডের সেইলা তোরে।

Published by:

Share Link:

More Releted News:

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ