ম্যান সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিচ্ছেন ইলকায় গুন্দোয়ান

২০১৬ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যান সিটিতে যোগ দিয়েছিলেন জার্মান মিডফিল্ডার।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনাই সত্যি হতে চলেছে। চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয়ী ম্যানচেস্টার সিটির অধিনায়ক জার্মান মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান বার্সেলোনায় যোগ দিচ্ছেন। চলতি মাসেই তাঁর সঙ্গে ম্যান সিটির চুক্তি শেষ হচ্ছে। আর তার পরেই ফ্রি বা মুক্ত খেলোয়াড় হিসেবে স্প্যানিশ ক্লাবে যোগ দিতে চলেছেন তিনি।

২০১৬ সালে পেপ গুয়ার্দিওয়ালা ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পরে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড থেকে গুন্দোয়ানকে ম্যানচেস্টার সিটিতে নিয়ে এসেছিলেন। যদিও শুরুর দিকে চোট-আঘাতে জর্জরিত থাকায় ক্লাবের হয়ে তেমন অবদান রাখতে পারেনি। কিন্তরু গত কয়েক বছরে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন জার্মান মিডফিল্ডার। ম্যান সিটিতে কার্যত স্বর্ণযুগ কাটিয়েছেন গুন্দোয়ান। মোট ১৪টি ট্রফি জিতেছেন। তার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাব জিতেছেন পাঁচ বার। সদ্য সমাপ্ত মরসুমে দলের অধিনায়কত্বের দায়িত্বও সামলেছিলেন। একাধিকবার দলের পরিত্রাতা হিসেবে অবতীর্ণ হয়েছেন। সিটির জার্সি গায়ে গত সাত বছরে খেলেছেন ৩০০ ম্যাচ। গোল করেছেন ৬০টি। গত দুই মরসুমে সিটির নজরকাড়া সাফল্যের পিছনে দুর্দান্ত অবদান রেখেছিলেন জার্মান মিডফিল্ডার।

জল্পনা চলছিল, চলতি মরসুমই ম্যান সিটিতে গুন্দোয়ানের শেষ বছর। সেই জল্পনা সত্যি হতে চলেছে। ১৮ বছর বাদে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন মাঝমাঠের অন্যতম চালিকাশক্তি সের্হিও বুটসকেট। তাঁর জায়গাতে গুন্দোয়ানকে নিচ্ছেন বার্সা কোচঢ জাভি হার্নান্দেজ। জার্মান মিডফিল্ডারের সঙ্গে স্প্যানিশ ক্লাবটির তিন বছরের চুক্তি হচ্ছে। ইদানিং খারাপ সময় যাচ্ছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার। গুন্দোয়ানের যোগ দেওয়ার পরে স্প্যানিশ ক্লাবটির ভাগ্য বদলায় কিনা, তাই এখন দেখার।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা