লজ্জার হার বার্সেলোনার, চার ম্যাচ বাকি থাকতেই লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ফুটবলের অন্যতম সফল ক্লাব বার্সেলোনার দুঃসময় যেন কিছুতেই শেষ হচ্ছে না। শনিবার রাতে জিরানোর কাছে ৪-২ গোলে লজ্জার হার হজম করতে হল জাভি হার্নান্ডেজের শিষ্যদের। আর ওই হারের ফলে চার ম্যাচ বাকি থাকতেই লা লিগা’য় চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ। এ নিয়ে ৩৬ বার লিগ শিরোপা জিতল স্প্যানিশ ক্লাবটি।

এদিন লা লিগা’য় কাদিজকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ৩৪ ম্যাচ শেষে ৮৭ পয়েন্টে পৌঁছে গিয়েছিল কার্লোস আনচেলেত্তির শিষ্যরা। কিন্তু সবার চোখ ছিল জিরোনা ও বার্সেলোনার ম্যাচের দিকে। কেননা, ওই ম্যাচে জিরোনা জিতলেই এদিনই লা লিগার শিরোপা নিশ্চিত হয়ে যাবে রিয়ালের। আর বার্সা জিতলে পরের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। ম্যাচের শুরু থেকেই জিরোনার বিরুদ্ধে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে জাভি হার্নান্ডেজের শিষ্যরা। ম্যাচের তৃতীয় মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। তরুণ তারকা ফুটবলার লামিনে ইয়ামালের কাছ থেকে পাওয়া পাস বুক দিয়ে নামিয়ে দারুণ ভলিতে জিরোনার জালে পাঠান সুইডিশ ফুটবলার। কিন্তু ওই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। পরের মিনিটেই গোল শোধ করেন জিরোনার ইউক্রেনীয় ফুটবলার আরতেম দোভিয়াক। এ নিয়ে চলতি লা লিগায় ২০তম গোল করলেন তিনি। প্রথমার্ধের সংযুক্তির সময়ে পেনাল্টি থেকে গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন রবার্ট লেভানোডভস্কি। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য ঝাঁপায় জিরোনার খেলোয়াড়রা। জোড়া পরিবর্তন করেন জিরোনার কোচ। ভিক্টর শানকভকে উঠিয়ে ইয়ান কৌতো ও ডেভিড লোপেজকে তুলে পর্তুকে নামান। আর তাতেই বদলে যায় ম্যাচের চিত্র। মাঠে নামার মিনিট খানেকের মধ্যেই ৬৫ মিনিটের মাথায় বার্সার জাল কাঁপিয়ে দলকে সমতায় ফেরান পর্তু। দুই মিনিট বাদে পর্তুর কাছ থেকে পাওয়া পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিগুয়েল গুতিয়েরেজ। ৭৪ মিনিটের মাথায় স্যাভিওর কাছ থেকে পাওয়া পাস বার্সার জালে জড়িয়ে ব্যবধান ৪-২ করেন পর্তু। গোল শোধের জন্য ঝাঁপিয়েছিল জাভি হার্নান্ডেজের শিষ্যরা। কিন্তু লাভ হয়নি।

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর