অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আমেরিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষাকৃত দুর্বল অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপের নকআউটে পৌঁছাল মার্কিন যুক্তরাষ্ট্র।  শুক্রবার (১৯ জুন) রাতে সিয়াটলের লুমেন ফিল্ডে ম্যাচের ১১ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় আমেরিকা। ৪৩ মিনিটে ব্যবধান বাড়ান অ্যালেক্স ফ্রিম্যান। টানা দুই ম্যাচ জেতার ফলে এক ম্যাচ বাকি থাকতেই শেষ ৩২-এ জায়গা করে নিলেন পচেত্তিনোর শিষ্যরা।

গ্রুপ ‘ডি’–তে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪–১ গোলে হারিয়েছিল আমেরিকা।  আর অস্ট্রেলিয়া ২–০ গোলে জিতেছিল তুরস্কের বিপক্ষে। ফলে নকআউটের টিকিট নিশ্চিত করতে জয়ের লক্ষ্যে ঝাঁপিয়েছিল দুই দল। তবে ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে অস্ট্রেলিয়াকে চেপে ধরে যুক্তরাষ্ট্র। ১১ মিনিটেই গোল পেয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। ছয় গজের বক্সে মার্কিন উইঙ্গারের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন  অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেস। ওই আত্মঘাতী গোলের পরেই মনোবল ভেঙে যায় টনি পপোভিকের দলের। এক গোলে এগিয়ে থেকেও আক্রমণের ধার কমায়নি যুক্তরাষ্ট্র। বিরতির ঠিক আগে সার্জিনো ডেস্টের ২২ গজ দূর থেকে নেওয়া জোরালো অস্ট্রেলিয়ার ডিফেন্ডারের গায়ে লেগে বক্সে ড্রপ খেলে সেখানে বাজপাখির মতো ঝাঁপিয়ে হেডে বল জালে জড়ান অ্যালেক্স ফ্রিম্যান। শুরুতে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও দীর্ঘ ভিএআর পরীক্ষার পর রেফারি গোলের সিদ্ধান্ত দেন।। ২-০ গোলে এগিয়েই বিরতিতে যায় আমেরিকা।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া অস্ট্রেলিয়া কোচ টনি পপোভিক একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন। বার্জেস, তোরে ও ভেলুপিল্লাইকে উঠিয়ে মাঠে নামান কনর মেটকাফ, জেসন গেরিয়া এবং তরুণ তুর্কি নেস্তোরি ইরানকুন্দাকে।  দ্বিতীয়ার্ধের শুরুতে অস্ট্রেলিয়ার খেলায় কিছুটা গতি ফিরলেও তা মার্কিন রক্ষণভা ভেদ করার জন্য যথেষ্ট ছিল না। ম্যাচের শেষভাগে গা জোয়ারি ফুটবল খেলে অসি খেলোয়াড়রা। তাতে লাভ হয়নি। কাঙ্খিত গোলের দেখা পাননি পপোভিকের শিষ্যরা।  ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নকআউট পর্বের টিকিটও কেটে ফেলল স্বাগতিকরা।

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘৩ লক্ষ দিদিকে লাখপতি করবে পঞ্চায়েত দফতর’, ‘সমৃদ্ধ ভারত’ কর্মসূচিতে বড় ঘোষণা দিলীপের

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা