স্ত্রীর কাছে মৃত্যুবরণে সাহায্য করার প্রতিশ্রুতি চেয়েছিলেন এই ক্রিকেটার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প একসময় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ২০২৪ সালের আগস্ট মাসের ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে এই ক্রিকেটারের বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুর আগে গ্রাহাম স্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন তাঁকে যেন সুইজারল্যান্ডের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করতে চান। সম্প্রতি গ্রাহামের মৃত্যুর তদন্তে উঠে এসেছে এই তথ্য।

বুধবার আদালতে ছিল গ্রাহাম থর্প মামলার শুনানি। সেখানেই সাক্ষ্য দিতে এসেছিলেন সারের করোনার। সেই করোনার বলেন ২০২২ সালে থর্প ইংল্যান্ডের ব্যাটিং কোচের চাকরি হারিয়েছিলেন। তারপর থেকেই তার মানসিক স্বাস্থ্য ভেঙে পড়তে থাকে। পরিস্থিতি এমন হয় যে সেই বছরই একবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন থর্প। এছাড়াও ২০১৮ সাল থেকেই উদ্বেগ ও বিষণ্ণতাজনিত কারণে সবসময়ই মনমরা থাকতেন তিনি।

গ্রাহামের স্ত্রী আমান্ডা থর্প জানিয়েছেন ২০১৮ থেকে উদ্বেগ ও বিষন্নতাতে ভুগলেও তিনি নিজের কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ২০২২ সালে যখন তাঁর কোচের চাকরি চলে যায় তখন পরিস্থিতি বদলে যায়। এই বছরই অস্ট্রেলিয়ায় একটি ভিডিও ফাঁসের ঘটনা ঘটে। তাতে দেখা যায় তাসমানিয়ার পুলিশ ইংল্যান্ডের তৎকালীন ক্যাপ্টেন জো রুট, জিমি আন্ডারসন, অস্ট্রেলিয়ার নাথান লায়ন, আলেক্স ক্যারি এবং ট্রাভিস হেডের একটি ড্রিঙ্কিং সেশনে বাধা দিচ্ছে। ওই ভিডিওটি গ্রাহাম থর্প নিজেই করেন। সেই সঙ্গে ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আইনজীবীদের জন্য ভিডিও করছি।”

এই ভিডিও র প্রেক্ষাপটে মনে করা হয় যে সেই সময় থর্প হয়তো ঘরের ভেতরে বসে ধূমপান করছিলেন। এদিকে ঘরের ভেতরে বসে ধূমপান করা তাসমানিয়ায় নিষিদ্ধ। এই ভিডিও অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতেই হয় সমস্যা। সেই বছর অ্যাসেজে ইংল্যান্ড পরাজিত হয়। গ্রাহাম থর্পের স্ত্রী মনে করেন এই ভিডিও সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর রীতিমতো তার চাকরি ছিনিয়ে নেওয়া হয়। এই ধাক্কা সামলাতে পারেননি থর্প। তারপর থেকেই তাঁর মানসিক স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে।

চাকরি চলে যাওয়ার পর থেকেই একাধিক বার আত্মহত্যা চেষ্টা করেছিলেন গ্রাহাঁম। দিনে দিনে তার আত্মহননের প্রবণতা বাড়ছিল। তদন্তে করোনারের সামনে গ্রাহাম থর্পের স্ত্রী আরও বলেন, “মৃত্যুর আগে কয়েক সপ্তাহ গ্রাহাম আমাকে বারবার বলত সে বাঁচতে চায় না। পাশাপাশি সে আমাকে এ কথাও বলে যে আমি যেন তাঁকে মৃত্যুবরণে সহায়তা করি। সে মৃত্যুবরণের জন্য সুইজারল্যান্ডে যেতে চেয়েছিল। আমি এই সমস্ত কিছু শুনে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম।”

২০২৪ সালের ৪ অগস্ট সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি গ্রাহাম থর্প। প্রতিদিনই সকালবেলা তিনি পোষ্যকে সঙ্গে নিয়ে হাঁটতে যেতেন। এদিনও সেরকমটাই ভেবেছিলেন তাঁর স্ত্রী। কিন্তু পরে তিনি দেখেন পোষ্য বাড়িতেই রয়েছে, গ্রাহাম নেই। পরে জানা যায় মারা গিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার।

থর্পের চিকিৎসক ডাক্তার জোয়ান মুনেলি জানিয়েছেন ২০২২ সালে যখন থেকে গ্রাহাম আত্মহত্যার চেষ্টা শুরু করেন তখন থেকেই তাঁর মস্তিষ্কে বড়সড় প্রভাব পড়তে থাকে। এরপর তিনি আর সুস্থ হয়ে উঠতে পারেন নি। ইংল্যান্ডের হয়ে ১০০ টি টেস্ট খেলেছিলেন গ্রাহাম। করেছিলেন ১৬ টি সেঞ্চুরি। এছাড়া ৮২ টি ওয়ানডে ম্যাচও খেলেন গ্রাহাম থর্প।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল