মদ পান করে বউ পিটিয়ে সংবাদের শিরোনামে কাম্বলি, দায়ের মামলা

থানায় দায়ের মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির বিরুদ্ধে উঠল গার্হস্থ্য হিংসার অভিযোগ।অভিযোগ তুলেছে খোদ তাঁর স্ত্রী অ্যান্ড্রিয়া হেইট। থানায় দায়ের করা অভিযোগে অ্যান্ড্রিয়া জানিয়েছেন, মদ্যপ অবস্থায় বিনোদ তার মাথায় রান্না করার চাটু দিয়ে মাথায় আঘাত করে। অ্য়ান্ড্রিয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ  দুটি ধারায় মামলা করেছে। মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। দ্বিতীয় মামলা দায়ের হয়েছে অসম্মান করার অভিযোগে। যে দুটি ধারায় অ্যান্ড্রিয়া কাম্বলির বিরুদ্ধে মামলা দায়ের করেছে, সেই দুই ধারায় কাম্বলির গ্রেফতার হওয়ার সম্ভাবনা প্রবল। 

পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গার্হস্থ্য হিংসার ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত একটা থেকে দেড়টার মধ্যে। কাম্বলির স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, কাম্বলি ঘটনার দিন রাতে রীতিমতো মদ্যপ অবস্থায় ছিল। আচমকাই স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়। নেশাগ্রস্ত অবস্থায় চেতনা-চৈতন্য জলে দিয়ে রান্নাঘর থেকে চাটু এনে স্ত্রীর মাথায় আঘাত করলে মাথা ফাটে। ঘরে ছিল ছেলে। মায়ের আর্তনাদ এবং বাবার চিৎকার শুনে দরজা খুলে বেরিয়ে আসে। বাবাকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু কাম্বলিকে কোনওভাবেই শান্ত করা যাচ্ছিল না। রাতেই অ্যান্ড্রিয়া বাড়ি থেকে বেরিয়ে যায় পরিবার ঘনিষ্ঠ এক চিকিৎসকের কাছে। প্রাথমিক চিকিৎসার পর থানায় গিয়ে কাম্বলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। 

কাম্বলির এর আগেও এই ধরনের কীর্তি ঘটিয়ে গ্রেফতার হয়েছিল।  

আরও পড়ুন সাইবার প্রতারণার শিকার হলেন বিনোদ কাম্বলি

 

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭