ভারতে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়ে ভিন্ন সুর প্রাক্তন টাইগার অধিনায়ক তামিম ইকবালের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিরাপত্তার অছিলায় ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের পরিবর্তে বাংলাদেশের খেলাগুলি শ্রীলঙ্কার মাটিতে করার আবদারও জানিয়েছে। যদিও ওই আবদার খারিজ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। যদিও বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফের একবার চিঠি দিয়ে আইসিসির কাছে একই আবদার জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ভিন্ন সুর শোনা গিয়েছে প্রাক্তন টাইগার অধিনায়ক তামিম ইকবালের গলায়।

এদিন ঢাকার সিটি ক্লাব মাঠে বিএনপির শাখা সংগঠন জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রাক্তন টাইগার অধিনায়ক বলেন, ‘মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দুঃখজনক, এতে কোনও সন্দেহ নেই।’ তিনি বিসিবির সভাপতি হলে ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে কি সিদ্ধান্ত নিতেন জানতে চাওয়া হলে তামিম বলেন, ‘ সিদ্ধান্তটা নিতাম ভবিষ্যৎ চিন্তা করে। হ্যাঁ, অনেক কিছুই ঘটছে। এই মুহূর্তে মন্তব্য করা জটিল। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে সবাই মিলে আলোচনা করে অনেক কিছু সমাধান করা যায়। ক্রিকেট বিশ্বে আপনার নিজের অবস্থান কোথায়, বাংলাদেশের ভবিষ্যৎ কী হতে পারে—সবকিছু মিলিয়েই আমি সিদ্ধান্ত নিতাম।’

ভারত বিদ্বেষী মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের নির্দেশেই যে বিসিবি টি টিয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তা জলের মতো পরিস্কার। এদিন পরোক্ষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালকদের শিরদাঁড়া আদৌ রয়েছে কিনা, তা নিয়েও পরোক্ষে প্রশ্ন তুলেছেন তামিম। তাঁর কথায়, ‘সরকারের মতামত রাজনৈতিক ও কূটনীতির নিরিখে। আমরা বিসিবিকে একটা স্বাধীন সংস্থা মনে করি। অবশ্যই সরকার এটার বড় অংশ। সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু বিসিবিকে আমরা স্বাধীন সংস্থা মনে করলে বোর্ডের নিজস্ব কিছু সিদ্ধান্তও থাকতে হবে। তারা যদি মনে করে এই সিদ্ধান্ত নেওয়া ঠিক, তাহলে ওই সিদ্ধান্তই নিতে হবে।’ দর্শকদের দাবির চেয়ে বাস্তববাদী হওয়ার গুরুত্ব তুলে ধরে তামিম বলেন, ‘দর্শক আবেগে অনেক কিছু বলেন। কিন্তু সবকিছু যদি আমরা ওইভাবে চিন্তা করি, তাহলে আপনি এত বড় সংস্থা চালাতে পারবেন না। কারণ, আপনার আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছর পর কী প্রভাব ফেলবে বাংলাদেশের ক্রিকেটের জন্য এবং খেলোয়াড়দের জন্য কোনটা ভাল হবে, সব চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।’

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কলেজের তরুণীরাই টার্গেট! হামিমের শাগরেদ আদিত্যকে নিয়ে বিস্ফোরক দাবি STF-র

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

NDA-এর বৈঠকে যোগ দিলেন NCPI সাংসদ সুদীপ-কাকলিরা

আপেল অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম!

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

দক্ষিণ কলকাতায় জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?