এই মুহূর্তে




শুটিং বিশ্বকাপে আরও চারটি সোনা জিতল ভারত

নিজস্ব প্রতিনিধি: রবিবার দিনটাই যেন ছিল ভারতীয় শুটারদের জন্যই। জুনিয়র শুটিং বিশ্বকাপে এদিন আরও চারটি সোনা জিতলেন দেশের শুটাররা। শনিবার পর্যন্ত পদক তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একই আসনে ছিল ভারত। উভয় দেশই ৭টি করে পদক পেয়েছিল। কিন্তু রবিবাসরীয় সকালে ইউএসএ-কে অনেকটাই টপকে গেল ভারতীয় শুটাররা। এই মুহূর্তে ভারতের পদক সংখ্যা হল ১৪টি।

এদিন ১০ মিটার এয়ার পিস্তল রাউন্ডের পুরুষ, মহিলা এবং মিক্সড সমস্ত বিভাগেই পদক জেতেন ভারতের শুটাররা। অলিম্পিকে পদক জিততে না পারা মানু ভাকর জুনিয়র শুটিং বিশ্বকাপে রীতিমতো দাপট দেখাচ্ছেন। চলতি এই টুর্নামেন্টে থেকে এখনও পর্যন্ত ৩টি মেডেল জয় করেছেন দেশের এই মহিলা শুটার।

পুরুষদের এয়ার পিস্তল রাউন্ডে সোনা জেতে টিম ইন্ডিয়া। নবীন, সরবজোত এবং শিভা বেলারুশের দলকে পরাজিত করেন। ফলাফল ১৬-১৪। আর মহিলাদের বিভাগে নিশা, জিনা ও অত্মিকাকে ফাইনালে হারতে হয়। হাঙ্গেরির দলের কাছে পরাজিত হয়েছে তারা। ফলে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগুন ধরালেন বুমরাহরা, কটকে আফ্রিকান সিংহদের বধ করে জয়ী সূর্যরা

কটকে নয়া কীর্তি গড়লেন হার্দিক, রোহিত-বিরাট-সূর্যদের রেকর্ডে ভাগ বসালেন

‘ত্রাতা’ হার্দিকের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে প্রোটিয়াদের ১৭৬ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

প্রত্যাবর্তন সুখের হল না শুভমন গিলের, ২ বলে চার করে ফিরলেন সাজঘরে

ম্যাচের আগে সূর্যকুমারকে সঙ্গে নিয়ে জগন্নাথ মন্দিরে কোচ গম্ভীর

আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার, নাম নেই সাকিবের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ