কিউয়িদের বিরুদ্ধে শেষ বলে চার, জয় আনলেন ডেভিড

Share:

নিজস্ব প্রতিনিধি : নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস টি ২০ ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের কীর্তি তো সকলের জানা। একাধিক ম্যাচ জিতিয়েছেন তিনি। তবে বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জয়ের নায়ক আরও এক ডেভিড। নাম টিম ডেভিড। শেষ বলে চার মেরে অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন ডেভিড।

এদিন টান টান উত্তেজনার মধ্য দিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। শেষ ওভারে জেতার জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৬ রান। টিম সাউদির প্রথম তিনটি বল থেকে মিচেল মার্শ, টিম ডেভিডরা মাত্র তুলতে পারলেন তিন রান। সেইসঙ্গে একটা ওয়াইডও হয়। ফলে অস্ট্রেলিয়ার সামনে জেতার জন্য টার্গেট ছিল তিন বলে ১২ রান। এরপরই নিজের হাতেই ম্যাচটি ঘুরিয়ে দিলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান। চতুর্থ বলে মারলেন ছয়। পঞ্চম বলে দুরান নিলেন ও শেষ বলে একটা চার মেরে অস্ট্রেলিয়াকে জয় এনে দিলেন ডেভিড। এদিন মাত্র ১০ বলে ৩১ রানের একটি ঝোড়ো ইনিংস খেললেন তিনি। ডেভিডের সঙ্গে যোগ্য সঙ্গত করেন মার্শ। দুজনে মিলে ৪৪ বলে ৭২ রানের একটি জুটি বাঁধেন। চার উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় ২১৬ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তোলে ২১৫ রান। ডেভিড কনওয়ের ৬৩ রান, রাচীন রবীন্দ্রর ৬৮ রানের ভর করে ২১৫ রান তোলে কিউয়িরা। জবাবে ব্যাট করতে নেমে ছোট ছোট জুটি বেঁধে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। এদিন অধিনায়কোচিত ৭২ রানের অপরাজিত ইনিংসটি খেলেন মার্শ। আগামী শুক্রবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পরের টি ২০ ম্যাচ।

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘এক সপ্তাহ কথা না বলার অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

বালতি-জগ দিয়েও আটকানো যাচ্ছে না বৃষ্টির জল, চুঁচুড়ার সরকারি অফিসে চরম দুর্ভোগ

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর