মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, বিশ্বকাপে আসছে নতুন ৪ নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তার পরেই শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। ফুটবল প্রেমীদের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। এই আবহে সামনে এসেছে বড় খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে আসছে ৪টি নতুন নিয়ম। অনেকেই বলছেন এই নিয়ম বিশ্বকাপের চেহারাই বদলে দিতে চলেছে।

১৯৭০ সালের বিশ্বকাপ প্রথম চালু হয়েছিল হলুদ ও লাল কার্ড। ২০১৮ সালে বিশ্বকাপে প্রথমবার ব্যবহার হয় ভিএআর। ২০২২ সালে কাতারে অতিরিক্ত সময় বাড়িয়ে দেওয়া হয়। এবার আসছে আরও চার নিয়ম। কি সেগুলি জেনে নিন…

গরমের মধ্যে খেলোয়াড়দের জল পানের বিরতি আগেও দেওয়া হতো। আবহাওয়া যাই হোক না কেন,  এবার প্রতিটি ম্যাচে বাধ্যতামূলকভাবে এই বিরতি থাকবে। তিন মিনিটের বিরতি দেবেন রেফারি। ফিফা জানিয়েছে, ‘কোনো আবহাওয়া বা তাপমাত্রার শর্ত থাকবে না। সব দলের জন্য সমান পরিস্থিতি নিশ্চিত করতে সব ম্যাচেই রেফারি এই বিরতি দেবেন।’ 

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থা শুরুতে চালু করা হয়েছিল গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড   এবং ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়ার মতো ‘বড় ভুল’ পর্যালোচনার জন্য।এবার এর আওতায় আনা হচ্ছে দ্বিতীয় হলুদ কার্ড ও কর্নারের সিদ্ধান্তও। তবে রয়েছে শর্ত। এই রিভিউ দ্রুত শেষ করতে হবে এবং খেলা পুনরায় শুরুতে কোনও দেরি করা যাবে না।

এবার গোলকিক, থ্রো-ইন আর বদলির ক্ষেত্রে কাউন্টডাউন চালু হবে। কেউ বেশি সময় নিলে প্রতিপক্ষের কাছে বল চলে যাবে। অর্থাৎ গোলকিক হতে পারে কর্নার, আর থ্রো-ইন চলে যেতে পারে অন্য দলের হাতে। রেফারি মনে করলে থ্রো-ইন বা গোলকিকের জন্য পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন শুরু করবেন। বদলির ক্ষেত্রে বোর্ডে নম্বর দেখানোর পর ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। চোটের কারণে মাঠ ছাড়লে ওই খেলোয়াড়কে এক মিনিট বাইরে থাকতে হবে।

এছাড়াও ফিফা জানিয়েছে খেলোয়াড়রা যদি প্রতিপক্ষের সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলার সময় মুখ ঢেকে রাখেন, তাহলে তাদের লাল কার্ড দেখানো হবে। ফিফা জানিয়েছে, ‘এই নতুন নিয়ম এমন কোনও দলীয় কর্মকর্তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যিনি খেলোয়াড়দের মাঠ ছেড়ে যেতে উসকানি দেন।’   

জুয়া-র ঠেকে হানা দিতেই রণক্ষেত্র! পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে জখম পুলিশকর্মী

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন