নাবালিকার আপত্তিকর ভিডিয়ো ছড়ানোর অভিযোগে গ্রেফতার রিয়ালের ৪ খেলোয়াড়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ১৬ বছর বয়সী এক কিশোরীর আপত্তিকর ভিডিয়ো ছড়ানোর অভিযোগে স-প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের চার খেলোয়াড়কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সান্তিয়াগো বার্নাব্যুতে অনুশীলন চলাকালীন ওই চার খেলোয়াড়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে চার জনকেই ছেড়ে দেওয়া হয়। যদিও ধৃতদের নাম প্রকাশ করেনি পুলিশ। তবে জানানো হয়েছে, ধৃত চার খেলোয়াড়ের বয়স ২০ থেকে ২১ বছর। দলের চার খেলোয়াড়ের গ্রেফতারের ঘটনায় যথেষ্টই বিড়ম্বনায় পড়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

স্পেনের ‘এল কনফিডেন্সিয়াল’ সংবাদপত্র জানিয়েছে, চলতি মাসের শুরুতেই ওই কিশোরীর মা ক্যানারি দ্বীপপুঞ্জের পুলিশের কাছে মেয়ের আপত্তিকর ভিডিয়ো ছড়ানোর অভিযোগে রিয়াল মাদ্রিদের চার খেলোয়াড়ের নামে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে আসে, রিয়াল ‘সি’ দলের এক খেলোয়াড়ের সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক রয়েছে। সম্মতির ভিত্তিতে কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন ওই খেলোয়াড়। তার পরে মেয়েটির নগ্ন ছবি তুলে তা হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয়। তদন্ত শেষে বৃহস্পতিবার সমাজমাধ্যমে ভিডিয়ো ছড়ানোর অভিযোগে চার খেলোয়াড়কে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় পুলিশ।

দলের চার খেলোয়াড়ের গ্রেফতারের ঘটনায় যথেষ্টই বিড়ম্বনায় পড়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল ‘বি’ (কাস্তিয়া) দলের এক খেলোয়াড় এবং ‘সি’ দলের তিন খেলোয়াড়ের ‘হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত ভিডিও ছড়ানোর অভিযোগে সিভিল গার্ড পুলিশের হাতে গ্রেফতারের ঘটনা গোচরে এসেছে। বিস্তারিত তথ্য পাওয়ার পরেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ