স্পেনের কাছে ফ্রান্সের হারের কারণ জানিয়ে বিস্ফোরক এমবাপে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপে টানা তৃতীয়বার ফাইনাল খেলার সুযোগ হাতছাড়া হয়েছে কিলিয়ান এমবাপেদের। সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে এবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। অন্যদিকে দীর্ঘ ১৬ বছর পর ফাইনালে উঠেছে স্পেন। হারের পরেই ম্যাচ শেষে দলের পারফরম্যান্সের কঠোর সমালোচনা করেছেন ফরাসি অধিনায়ক। বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেছেন, বিশ্বকাপের সেমিফাইনালের উপযোগী ফুটবল খেলতে পারেনি ফ্রান্স।

ম্যাচ শেষে এমবাপে স্পষ্ট জানিয়েছেন, স্ট্র্যাটেজিতে ভুলের জন্যই হারতে হয়েছে ফ্রান্সকে। নির্দ্বিধায় মেনে নিয়েছেন বলের দখল নিতে না পাওয়ার মাশুল গুনতে হয়েছে তাঁর দলকে। ফরাসি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপে বলেন, ‘আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবে খেলতে পারিনি। কৌশলগত, টেকনিক্যাল কিংবা সামগ্রিক পারফরম্যান্স সব দিক থেকেই আমরা পিছিয়ে ছিলাম। বিশ্বকাপের সেমিফাইনালে যা করার প্রয়োজন, তা করতে না পারলে জয় পাওয়া সম্ভব নয়।’ তিনি আরও বলেছেন,  ‘টেকনিক্যাল ভুল ছিল অনেক বেশি, গুরুত্বপূর্ণ সময়ে আমরা তাদের রক্ষণ ভাঙতে পারিনি। ফাবিয়ান রুইজ ও রদ্রি অনেক বেশি সময় ও জায়গা পেয়েছে। আমাদের প্রেসিংয়ে সমন্বয়ের অভাব ছিল। বল ফিরে পাওয়ার পর প্রথম পাস ও প্রথম স্পর্শও বিশ্বকাপের সেমিফাইনালের মানের ছিল না। এসব ভুলই শেষ পর্যন্ত আমাদের হারিয়েছে।’  তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হওয়ার আক্ষেপও লুকাননি এমবাপে। ফরাসি অধিনায়ক বলেন, ‘সবাইয়ের মতো আমিও ভীষণ হতাশ। ফাইনালে ওঠা আমাদের স্বপ্ন ছিল। আমরা চেয়েছিলাম পুরো দেশকে নতুন করে স্বপ্ন দেখাতে, ইতিহাস গড়তে। এখন এই হতাশা মাথা নিচু করেই মেনে নিতে হবে।’  

আরও পড়ুন: বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

 বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এমবাপে  স্পনের খেলার প্রশংসা করেছেন। বলেছেন, ‘স্পেন নিজেদের পরিকল্পনা মেনেই খেলেছে। ওরা বলের দখল এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে ভালোবাসে। আমাদের পরিকল্পনা ছিল শুরু থেকেই ওদের উপরে চাপ তৈরি করা, যাতে ওরা নিজেদের ছন্দে খেলতে না পারে। কারণ, ম্যাচ নিয়ন্ত্রণে ওরা আমাদের চেয়ে ভালো। কিন্তু আমরা সেটা করতে পারিনি।’ 

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর