বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম: প্রাথমিক ধাক্কা সামলে জো রুট আর লিয়াম ডসনের অসামান্য ব্যাটিংয়ের দৌলতে প্রথম একদিনের ম্যাচে লড়াকু রানের ইনিংস গড়ল ইংল্যান্ড। যদিও পুরো ৫০ ওভার খেলতে পারেননি হ্যারি ব্রুকরা। ৪৭.৫ ওভারে ২৫৮ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ভারতের হয়ে অক্ষর পটেল ৯.৫ ওভারে ৬২ রান খরচ করে চার উইকেট নিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) এজবাস্টনে প্রথম একদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। শুরুটা ভালই করেছিলেন দুই ইংলিশ ওপেনার বেন ডাকেট ও জেকব বেথেল। ঠান্ডা মাথায় খেলে প্রথম পাওয়ার প্লে-তে ভারতীয় বোলারদের আক্রমণ সামলে ৫১ রান তোলেন দুজনে। যেভাবে ক্রিজে থিতু হয়েছিলেন দুই ইংলিস ওপেনার তাতে ভারত অধিনায়ক শুভমন গিলের কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছিল। অবশেষে ১৩তম ওভারে আক্রমণে এসে ইংল্যান্ডকে জোড়া ধাক্কা দেন গুরনুর ব্রার। প্রথমে বেথেলকে (৩১ বলে ১৪) ফিরিয়ে ৬১ রানের ওপেনিং জুটি ভাঙেন তিনি। ওভারের চতুর্থ বলে ফেরান আর এক ওপেনার বেন ডাকেটকে (৪৫ বলে ৪৩)। দুই ওপেনার ফিরতেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইংল্যান্ডের প্রথম সারির ব্যাটিং অর্ডার। পরের ওভারে বল করতে এসে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক (১০)-কে ফেরান যশপ্রীত বুমরাহ।

চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছেন জো রুট ও জস বাটলার। তবে সেই চেষ্টা সফল হয়নি।১৭তম ওভারে বল করতে ইংলিশ শিবিরে জোড়া আঘাত হানেন প্রসিদ্ধ কৃষ্ণ। প্রথমে ফেরান  বাটলারকে (৫)। দুই বল বাদে শূন্য রানে ফিরিয়ে দেন স্যাম কারেনকে। ৮০ রানের ভিতরেই ইংল্যান্ডের পাঁচ ব্যাটার সাজঘরে ফিরে যান। ফলে চাপে পড়ে যায় ইংলিশরা। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে জো রুট ও উইল জ্যাকস দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। তবে ওই জুটি বিপজ্জনক হয়ে ওঠার আগেই জ্যাকসকে (২০) ফিরিয়ে দেন শিবম দুবে।

তবে এর পরেই ম্যাচের রং বদলে দেন জো রুট ও লিয়াম ডসন। সপ্তম উইকেটে জুটি বেঁধে ভারতীয় বোলারদের আক্রমণ নির্বিষ করে দিয়ে দলকে এগিয়ে নিয়ে যান দুই ব্যাটার। ৬৫ বলে চারটি চার ও একটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন ডসন। ৩৯.৩ ওভারেই ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ইংল্যান্ড। ডসনের পর জো রুট-ও একদিনের ক্রিকেটে নিজের ৪৬তম অর্ধশতরান পূর্ণ করেন। ওই অর্ধশতরান পূর্ণ করতে তিনি খেলেন ৫৭ বল। ১১২ বলেই শতরানের পার্টনারশিপ গড়েন রুট-ডসন। শেষ পর্যন্ত ৪৪তম ওভারে ডসনকে (৬৮) ফিরিয়ে ১২১ রানের পার্টনারশিপ ভাঙেন অক্ষর পটেল। নিজের পরের ওভারে জোফ্রা আর্চারকেও (১২) ফেরান অক্ষর। তবে অন্য প্রান্তে একা কুম্ভ হয়ে লড়াই করতে থাকেন জো রুট। তবে উল্টো দিকে দলের নিচের সারির ব্যাটাররা অক্ষরের ঘূর্ণি সামাল দিতে পারেননি। আদিল রশিদ ১ ও  জশ টং শূন্য রানে আউট হয়ে যান। ৭৬ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন জো রুট।

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘ক্যামাক স্ট্রিটের জন্য দলটাই উঠে গেল,’ অভিষেককে ফের নিশানা কল্যাণের

তৃণমূল সরকারের আমলে দুর্নীতি খুঁজতে বিশেষ কমিশন গড়ল শুভেন্দুর সরকার

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে ভাসবে বাংলা! কলকাতার জন্য সতর্কতা জারি

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

রাজ্যের সিআইডি প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল