Euro 2024 : শুক্রে নেদারল্যান্ডসের মুখোমুখি ফ্রান্স, মুখোশ পরে খেলতে পারেন এমবাপে

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার রাতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামছে ফ্রান্স। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে কিলিয়ান এমবাপের। মুখোশ পরেই খেলতে নামতে পারেন ফরাসি এই তারকা। ফলে এদিনের ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দিদিয়ের দেশঁর দল। গত ম্যাচে অস্ট্রিয়াকে হারাতে পেরেছিল গ্রিজম্যানরা। এদিনের ম্যাচে কি ফের জিততে পারবে তারা, এখন সেটাই দেখার।

অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচে নাক ফেটেছিল ফরাসি তারকা এমবাপের। এরপরই পরবর্তী ম্যাচে ফরাসি তারকা খেলতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ দেখা দেয়। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার ফরাসি কোচ দিদিয়ের দেশঁ জানিয়ে দেন, ডাচদের বিরুদ্ধে এমবাপে খেলতে পারবেন। অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচে গোল পাননি এই ফরাসি তারকা। শেষ পর্যন্ত এদিনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে কি গোল পাবেন এমবাপে, এখন সেটাই দেখার। উল্লেখ্য, ইউরোর যোগ্যতা অর্জন পর্বে ১২টি গোল করেছিলেন এই ফরাসি তারকা।

এর আগে ইউরোতে মুখোমুখি হয়েছে ফ্রান্স ও নেদারল্যান্ডস। শেষ আটটি ম্যাচে চারটিতে জিতেছে ফ্রান্স। ইউরোর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ঘরের মাঠে নেদারল্যান্ডসকে ৪-০ গোলে ও অ্যাওয়ে ম্যাচে ডাচদের ২-১ গোলে হারায় ফ্রান্স। নেদারল্যান্ডসের হয়ে ভার্জিল ফান ডাইক ও জেরেমি ফ্রিংপনদের পরাস্ত করে কিভাবে বল জড়ায় গ্রিজম্যান, এমবাপেরা এখন সেটাই দেখার।

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’