আচমকাই অবসরের ঘোষণা বিশ্বকাপ জয়ী অলরাউন্ডারের

Share:

নিজস্ব প্রতিনিধি: সবাইকে বিস্মিত করে দিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। একদিনের ক্রিকেটকে বিদায় জানালেও টি টোয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন। অস্ট্রেলিয়ার ২০১৫ ও ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ম্যাক্সওয়েল।

২০১২ সালের অগস্টে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল গ্লেন ম্যাক্সওয়েলের। এর পর অস্ট্রেলিয়ার জার্সিতে ১৪৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে  করেছেন ৩৯৯০ রান। গড় ৩৩.৮১। চারটি শতরান ও ২৩টি অর্ধশতরান করার পাশাপাশি বল হাতে ৭৭টি উইকেটও নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ম্যাক্সওয়েল। সোমবার (২ জুন) একদিনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে ৩৬ বছর বয়সী অজি অলরাউন্ডার জানিয়েছেন, ২০২২ সালে তার পা ভেঙে যাওয়ার পর থেকে ওয়ানডে ক্রিকেট শরীরের ওপর অনেক বেশি চাপ তৈরি করছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলোতে সেই ব্যথা আো মারাত্মক হয়ে দেখা দিয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের বিশ্বকাপে এক পায়েই এক অতিমানবীয় ইনিংস খেলে শুধু দলকেই জেতাননি, গোটা বিশ্বের কুর্নিশ আদায় করে নিয়েছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে ২০১ রানের সেই ইনিংস এখনও ক্রিকেট ভক্তদের চোখে ভাসছছে। ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। ফাইনালের জয়সূচক রানও এসেছিল ম্যাক্সওয়েলের ব্যাটেই।

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই প্রতিযোগিতার শেষে ম্যাক্সওয়েল টি টোয়েন্টি ক্রিকেটকেও আলবিদা জানাতে পারেন বলে মনে করা হচ্ছে। চলতি আইপিএলেও পঞঞ্জাব কিংসের হহয়ে খেলছিলেন ৩৬ বছছর বয়সী অজি অলরাউন্ডার। যদিও খুব একটা ফর্মে ছিলেন না।

সাতসকালে নাদিমুল হকের সংবাদপত্রের অফিসে ইডির হানা, চাঞ্চল্য পার্ক সার্কাসে

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী