IPL 2022: আজ জিতলেই প্লে অফে নিশ্চিত গুজরাত টাইটানস

নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এক রোমাঞ্চে ভরা ম্যাচ হতে চলেছে বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চলতি আইপিএলের লিগ টেবিলের শীর্ষে রয়েছে নবাগত গুজরাত টাইটানস। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে হার্দিক পাণ্ডিয়ার দল। কার্যত শেষ চারে যাওয়া নিশ্চিত। তবুও আজ মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচকে হাল্কা চালে নিতে নারাজ। বরং আজ জিতে প্রথম দল হিসেবে প্লে অফে যাওয়ার টিকিট কনফার্ম করতে মরিয়া হার্দিক বাহিনী। অন্যদিকে,  শেষ চারে যাওয়ার লড়াইয়ে টিঁকে থাকতে আজকের ম্যাচকে মরণ বাঁচন ম্যাচ হিসেবে নিচ্ছে ময়াঙ্ক আগরওয়ালের ছেলেরা। ফলে নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এক রোমাঞ্চে ভরা ম্যাচ হতে চলেছে বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।

চলতি আইপিএলে প্রথম খেলতে নেমেই চমকে দিয়েছে হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটানস। এখনও পর্যন্ত নয়টি ম্যাচ খেলে আটটিতেই জয় পেয়েছে। তার মধ্যে শেষের পাঁচ ম্যাচে একটানা জয় পেয়েছে। গুজরাত টাইটানসের জয়রথ রুখতে পারেনি কোনও প্রতিপক্ষ। শুধুমাত্র কোনও একজন খেলোয়াড়ের কাঁধে ভর করে নয়, দলগতভাবেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে একের পর এক ম্যাচে জয় হাসিল করেছে হার্দিক পাণ্ডিয়ার দল।

অন্যদিকে শুরুটা ভাল করলেই, প্রতিযোগিতা যত এগিয়েছে ততই পিছিয়ে পড়ছে ময়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। নয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে এই মুহুর্তে লিগ তালিকার অষ্টম স্থানে রয়েছে পঞ্জাব। শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে আর দুটিতে হারের স্বাদ পেতে হয়েছে। তার মধ্যে শেষ ম্যাচে কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টসের কাছে হারতে হয়েছে। আজকের ম্যাচে গুজরাতের কাছে হারলে চলতি আইপিএলের শেষ চারে যাওয়ার সম্ভাবনা মুছে যাবে। জিতলে লড়াইয়ের মধ্যে থাকবে। ফলে মরণ-বাঁচন ম্যাচে কোমর কষে ঝাঁপাতে চাইছে ময়াঙ্ক আগরওয়ালরা।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়