বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সবথেকে বেশি টাকা পাচ্ছে ম্যানচেস্টার সিটি

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হয়েছে বিশ্বকাপ। তবে তার রেশ এখনও কাটেনি। এবার আবারও বিশ্বকাপের ক্লাব বেনিফিটস প্রোগ্রামের (সিবিপি) অধীন ফিফার কাছ থেকে সবচেয়ে বেশি আর্থিক অনুদান পেতে চলেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। আমেরিকার ‘দ্য অ্যাথলেটিক’-এর এক প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। এই নিয়ে টানা তিনবার ফিফার এই তহবিল থেকে সবচেয়ে বেশি টাকা আয় করতে চলেছে ইংলিশ ক্লাব।

বিশ্বকাপের ইতিহাসে খেলোয়াড় পাঠানো ক্লাবগুলোর জন্য রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপে বরাদ্দ ছিল ২০ কোটি ৯০ লাখ ডলার। এবার সিবিপি তহবিলের পরিমাণ ৭০ শতাংশ বাড়িয়ে ৩৫ কোটি ৫০ লাখ ডলার করা হয়েছে। ফিফার বরাদ্দ করা এই ৩৫ কোটি ৫০ লাখ ডলারের মধ্যে ২৫ কোটি ডলার দেওয়া হবে বিশ্বকাপের মূল পর্বে অংশ নেওয়া ৪৮টি দেশের খেলোয়াড়দের ক্লাবগুলোকে। সেই সেই সঙ্গেই এবারে প্রথম বাছাইপর্বের জন্যও আলাদা ১০ কোটি ডলার বরাদ্দ করেছে ফিফা। বাকি ৫০ লাখ ডলার রাখা হয়েছে প্রশাসনিক ব্যয় ও ফুটবলের সার্বিক উন্নয়নের তহবিলে।

আরও পড়ুন:  ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

ফিফার নীতি অনুযায়ী, গত ২৫ মে থেকে জাতীয় দলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরের দিন পর্যন্ত প্রতিটি খেলোয়াড়ের জন্য সংশ্লিষ্ট ক্লাব প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার ডলার করে পাবে। দ্য অ্যাথলেটিক এর হিসাব অনুযায়ী, শুধু মূল পর্ব থেকেই ম্যানচেস্টার সিটির আয় দাঁড়াবে প্রায় ৪৪ লাখ ডলার। ম্যানচেস্টার সিটি ছয়জন ফুটবলার টুর্নামেন্টের শেষ সপ্তাহ পর্যন্ত খেলেছেন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ও ইংল্যান্ডের হয়ে মাঠে ছিলেন রায়ান শেরকি, মার্ক গেহি, নিকো ও’রাইলি, জন স্টোনস ও জেমস ট্রাফোর্ড। আর স্পেনের হয়ে ফাইনালের শুরুর একাদশে ছিলেন মিডফিল্ডার রদ্রি।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের